খেলা

সাকিবের বিতর্কিত আউটে চটেছেন মাশরাফী

<![CDATA[

দলের গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্যাট হাতে নেমেছিলেন কাপ্তান সাকিব আল হাসান। তবে শাদাবের ফুল লেংথের বলে খেলতে গিয়ে পরাস্ত হন সাকিব। জোরালো আবেদনের পর বাংলাদেশ অধিনায়ককে এলবিডব্লু দেন আম্পায়ার আড্রিয়ান হোল্ডস্টক, যা নিয়ে বিতর্ক চলছে টুইটারজুড়ে। এবার সাকিবের বিতর্কিত আউট নিয়ে মুখ খুললেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফী।

আম্পায়ার আড্রিয়ান হোল্ডস্টকের সিদ্ধান্তে হতবাক হয়ে সঙ্গে সঙ্গেই সাকিব রিভিউ নিয়েছিলেন। টিভি রিভিউতেও স্পষ্ট দেখা গেছে, সাকিবের বুটে বল লাগার আগে আল্ট্রা এজে স্পাইক ছিল। অর্থাৎ বল আগে ব্যাটে লেগেছিল। তবে থার্ড আম্পায়ারের নাকি মনে হয়েছে বল ব্যাটে লাগেনি, সরাসরি বুটে লেগেছে। আল্ট্রা এজে যেটা দেখা গেছে সেটা ব্যাট এবং মাটির সংঘর্ষের কারণে। যদিও পরে টিভি রিপ্লেতে পরিষ্কার দেখা গেছে, সাকিবের ব্যাট মাটিতে স্পর্শই করেনি।

আরও পড়ুন: সাকিবের আউট, আম্পায়ারের সমালোচনায় ভারতের সাবেক ক্রিকেটার 

প্যাভিলিয়নে ফেরার পথে সাকিব আম্পায়ারের সঙ্গে আলোচনাও করেছেন। সাকিবের উইকেটের আগের বলেই সৌম্য সরকারের উইকেট নিয়েছিলেন শাদাব খান। তবে আফিফের উইকেট নিয়ে হ্যাটট্রিকও করতে পারতেন পাক এই স্পিনার। তবে তা হয়নি। 

সাকিবের এমন আউটে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘একেবারে জঘন্য সিদ্ধান্ত। নরকে যাও।’  

আরও পড়ুন: সাকিবের বিতর্কিত আউটে টুইটারজুড়ে সমালোচনা 

এর আগে আম্পায়ারের এমন সিদ্ধান্তে আকাশ চোপড়া টুইটারে লিখেছেন, ‘সাকিবের ব্যাট একেবারেই মাটি স্পর্শ করেনি। শুধু ব্যাটের ছায়ায় ফোকাস করুন। একটি বল ব্যাটে আঘাত করা ছাড়া আর কিছুই হতে পারত না। আম্পায়ারিংয়ের বাজে সিদ্ধান্তের প্রাপ্তিতে বাংলাদেশ।’ 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!