বিনোদন

বাবার মরেদেহ রেখে পরীক্ষার হলে ছেলে

<![CDATA[

বাবার মরদেহে বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষার হলে বসতে হয়েছে ছেলে সালমান রাফিকে। হৃদয়বিদারক এ ঘটনা ঘটেছে ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের কেওড়া গ্রামে।

ঝালকাঠি সরকারি কলেজের ওই শিক্ষার্থী রোববার (৬ নভেম্বর) সকালে বাবার মরদেহ রেখে মহিলা কলেজ কেন্দ্রে মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়েছে। 

সালমান রাফির বড় চাচা মো. মামুন হাওলাদার জানান, তার ছোট ভাই শফিকুল ইসলাম কুদ্দুস (৫০) দীর্ঘদিন ধরে ডায়াবেটিকস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। শনিবার (৫ নভেম্বর) দুপুর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। রাতে তাকে অজ্ঞান অবস্থায় স্বজনরা জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। কিছুক্ষণ পরে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: এইচএসসি পরীক্ষায় বসছেন ১২ লাখ শিক্ষার্থী

শফিকুল ইসলাম কুদ্দুস কেওড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক সাবেক ইউপি সদস্য ছিলেন জানিয়ে বড় ভাই মামুন হাওলাদার বলেন, রোববার প্রথম দিনের এইচএসসি পরীক্ষা শেষে দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে ভাইকে দাফন করা হবে।

এদিকে এ শিক্ষার্থীর বাবার মৃত্যুতে আত্মীয়স্বজন, সহপাঠী ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!