বাংলাদেশ

বিশ্বকাপ শেষে দেশে ফিরলেন ক্রিকেটাররা, যুক্তরাষ্ট্রে সাকিব

<![CDATA[

বিশ্বকাপ মিশন শেষে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। সোমবার (৭ নভেম্বর) রাত পৌনে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান ক্রিকেটাররা।

অ্যাডিলেড থেকে এদিন সকাল সাড়ে ১০টায় ঢাকার উদ্দেশে উড়াল দেয় লাল-সবুজ জার্সিধারীরা। সিঙ্গাপুর হয়ে অবশেষে ঢাকায় এসে নামলেন।

তবে দলের সঙ্গে ফেরেননি অধিনায়ক সাকিব আল হাসান। তিনি অ্যাডিলেড থেকে সিডনি হয়ে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে যাবেন। সাকিব ছাড়া আরো দুজন মিরাজ ও সোহান ফিরছেন না দলের সঙ্গে। তারা আরও কয়েকদিন অস্ট্রেলিয়ায় থাকবেন।

অস্ট্রেলিয়া মিশনে ১৫ বছরের অপেক্ষা ফুরায় বাংলাদেশের। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আসরে নিজেদের প্রথম ম্যাচেই হেভিওয়েট ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল বাংলাদেশ। সেই জয়ে ক্যারিবিয়ানদের টপকে সুপার এইটে জায়গা করে নেয় বাংলাদেশ। তবে সুপার এইটে তিন ম্যাচেই হারে লাল-সবুজরা।

আরও পড়ুন: সাকিবের বিতর্কিত আউট, সেই আম্পায়ারকে রাখল না আইসিসি

এরপর আরও ৬টি আসর হলেও মূলপর্বে কোনো জয় পাওয়া হয়নি বাংলাদেশের। তবে এবার বিশ্বকাপে খেলতে নেমে দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে। শুধু তাই নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথমবারের মতো দুই জয় পেয়েছে টাইগাররা। সুপার টুয়েলভের গ্রুপ দুইয়ে প্রথম ম্যাচেই ডাচদের বিপক্ষে জয় পায় সাকিবরা। এ ছাড়া জিম্বাবুয়ের বিপক্ষেও দারুণ এক জয় তুলে নেয় টাইগাররা।

শেষ ম্যাচে সেমিফাইনালে উঠার হাতছানি ছিল। কিন্তু পাকিস্তানের বিপক্ষে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি টাইগাররা। পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপ যাত্রা শেষ হলেও এবার বাংলাদেশের সেরা সাফল্য ছিল বলে জানিয়েছেন অধিনায়ক সাকিব। ম্যাচ শেষে অধিনায়ক জানান, ফলাফলের দিক থেকে এটাই টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সেরা পারফরম্যান্স।
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!