যেভাবে ফর্মে ফিরলেন, জানালেন রিজওয়ান
<![CDATA[
টি-টোয়েন্টি বিশ্বকাপজুড়ে ফর্মহীনতায় ভুগছিলেন পাকিস্তান ওপেনার মোহাম্মদ রিজওয়ান। ধীরগতির ব্যাটিংয়ের কারণে সমালোচনারও শিকার হচ্ছিলেন তিনি। সেই রিজওয়ান সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে জ্বলে উঠে হয়েছেন ম্যাচসেরা। কীভাবে এই উন্নতি পাকিস্তানি ক্রিকেটারের?
শুধু রানেই ফেরেননি রিজওয়ান, ইনিংসের শুরুর দিকে প্রায় দুইশ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তিনি। কিউইদের বিপক্ষে ম্যাচজয়ী ৫৭ রানের ইনিংস শেষে তিনি বলেন, ‘পাওয়ার প্লে শেষ হওয়ার পর আমরা ঠিক করি অন্তত একজন শেষ পর্যন্ত ব্যাট করব। কারণ, এই পিচে ব্যাট করা কঠিন।’
আরও পড়ুন: ইমরান খানের পর বাবর আজমও পারলেন
শুরুর দিকে রিজওয়ানের ইনিংসে ভর করে দৃঢ়তা পায় পাকিস্তান। শেষদিকে তারা জয় পায় হেসেখেলে। ম্যাচ জয় শেষে রিজওয়ান বলেন, ‘এটা সৌভাগ্যের যে অর্ধশত রানটা সেমিফাইনালে এসেছে। বাবর ও আমি কঠিন পরিশ্রম করেছি। নিজেদের ওপর বিশ্বাস রেখেছিলাম। লড়াই চালিয়ে গিয়েছি। নতুন বোলারদের আক্রমণ করব, সেটা আগে থেকেই ঠিক করে রেখেছিলাম।’
প্রসঙ্গত, বুধবার নিউজিল্যান্ডের দেয়া ১৫৩ রানের লক্ষ্য পাকিস্তান পেরিয়েছে ৫ বল হাতে রেখে। ৪৩ বলে ৫৭ রানের ইনিংস খেলে সেমিফাইনালে ম্যাচসেরা হয়েছেন মোহাম্মদ রিজওয়ান। বাবর আজমও এদিন ফিফটি তুলে নিয়েছেন। ৪২ বলে ৫৩ রান করে আউট হন তিনি। বাকিদের মধ্যে মোহাম্মদ হারিস ৩০ ও শান মাসুদ ৩ রান করেন। নিউজিল্যান্ডের হয়ে ট্রেন্ট বোল্ট ২টি ও মিচেল স্যান্টনার একটি উইকেট পান।
আরও পড়ুন: ভিডিও ছড়িয়ে পড়ায় পাকিস্তান দলের ওপর ক্ষুব্ধ ওয়াসিম
এর আগে মন্থর ব্যাটিংয়ে ৪ উইকেট হারিয়ে ১৫২ রান করে নিউজিল্যান্ড। মারকুটে ব্যাটার ফিন অ্যালেন ৩ বলে ৪ রান করে আউট হলে ডেভন কনওয়ে ও কেন উইলিয়ামসন খেলেন ধীরগতির ইনিংস। কনওয়ে ২০ বলে ২১ ও উইলিয়ামসন ৪২ বলে ৪৬ রান করে আউট হন। শেষদিকে ড্যারেল মিচেলের ইনিংসে ভর করে দেড়শর বৈতরনি পার হয় নিউজিল্যান্ড। ৩৫ বলে মিচেল করেন ৫৩ রান। বাকিদের মধ্যে জিমি নিশাম ১৬ ও গ্লেন ফিলিপস ৬ রান করেন। পাকিস্তানের হয়ে শাহিন আফ্রিদি ২টি ও মোহাম্মদ নেওয়াজ একটি উইকেট নেন। কনওয়ে হন রানআউটের শিকার।
]]>




