বিনোদন

ভাসানচরে রোহিঙ্গাদের জন্য ৩ মিলিয়ন ইউরো ঘোষণা ইইউর

<![CDATA[

নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গাদের সহায়তায় ৩ মিলিয়ন ইউরো সহায়তার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাজধানীর গুলশানে বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান কমিশন ডেলিগেশন প্রধানের দূতাবাস ভবনে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন বাংলাদেশ সফররত ইইউয়ের স্বরাষ্ট্রবিষয়ক কমিশনার ইয়ালভা জোহানসন।  এ সময় বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান উপস্থিত ছিলেন।

ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্রবিষয়ক কমিশনার বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুই দিনের সফরে বাংলাদেশে এসেছেন।

আরও পড়ুন: রোহিঙ্গা সমস্যাসহ যেকোনো দুর্যোগে বাংলাদেশের পাশে থাকবে জাপান

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়ন ভাসানচরে রোহিঙ্গাদের মানবিক সহায়তায় ৩ মিলিয়ন ইউরো সহায়তা দেবে, এটা শুনে আমরা খুশি হয়েছি। কক্সবাজারেও রোহিঙ্গাদের তারা সহায়তা করেছে। বাংলাদেশ সরকার তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।

এনামুর রহমান আরও বলেন, ‘মিয়ানমারে যখন সংঘাত শুরু হয় তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমান্ত খুলে দিয়ে রোহিঙ্গাদের এ দেশে প্রবেশের নির্দেশ দেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী বলেছিলেন, যদি বাংলাদেশের মানুষ খেতে পায়, রোহিঙ্গাদের সঙ্গে সেই খাবার ভাগাভাগি করে খাব। সে জন্য প্রধানমন্ত্রীকে মানবতার জননী উপাধি দিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।’

তিনি বলেন, বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের সব ধরনের মানবিক সহায়তা নিশ্চিতের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদের মধ্যে সহিংসতা ইতোমধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছে।

ত্রাণ প্রতিমন্ত্রী আরও বলেন, ভাসানচরের রোহিঙ্গাদের পুষ্টির বিষয়টি আলোচনায় এসেছে। প্রথম দিকে যে পুষ্টি পরিস্থিতি ছিল, এখন কক্সবাজার ও ভাসানচরে সেই অবস্থা থেকে অনেক উন্নতি হয়েছে।

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!