বাংলাদেশ

উপকূলীয় জেলেদের মাঝে জীবনরক্ষাকারী সরঞ্জাম বিতরণ

<![CDATA[

সুন্দরবন সংলগ্ন উপকূলীয় অঞ্চলের প্রান্তিক জেলেদের মধ্যে শীতবস্ত্র, লাইফ জ্যাকেট, লাইফ বয়াসহ জীবনরক্ষাকারী অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে সুন্দরবনের গোলখালী এলাকার সাগর ও সুন্দরবনে মাছ ধরা জেলে ও অসহায় পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল এম আশরাফুল হক চৌধুরী।

কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম. মামুনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্টগার্ড এখতিয়ারভুক্ত এলাকা ও সুন্দরবনের দস্যু দমন, চোরাচালান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, মৎস্য ও বনজ সম্পদ সংরক্ষণের পাশাপাশি প্রান্তিক জেলেসহ অসহায় ও দুস্থ মানুষের মধ্যে সাহায্য সহযোগিতা করে আসছে।

আরও পড়ুন: নিবন্ধিত না হওয়ায় ভোলায় খাদ্য সহায়তা পাইনি ৭০ হাজার জেলে

এরই ধারাবাহিকতায় সুন্দরবনের উপকূলীয় গোলখালী এলাকায় জেলেদের মাঝে কম্বল, টর্চলাইট, লাইফ জ্যাকেট, লাইফ বয়া, রেইনকোট বিতরণ করা হয়েছে। এ ছাড়া ওই এলাকায় সুপেয় পানির ব্যবস্থার জন্য নলকূপ স্থাপনের আশ্বাস দেয়া হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী। এ ছাড়া বাংলাদেশ কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সময়ের আলোচিত আজকের সাত খবর

এর আগে কোস্টগার্ডের মহাপরিচালক পশুর নদীতে কোস্টগার্ডের আধুনিকায়নে নতুনভাবে সংযোজিত বিভিন্ন সরঞ্জাম সংবলিত বোটের মাধ্যমে পানিতে অনিচ্ছাকৃত নিঃসরণ হওয়া তেল অপসারণ মহড়া অবলোকন করেন।

কোস্টগার্ডের প্রকৌশল পরিদফতরের পরিচালক ক্যাপ্টেন মো. শহিদুল্লাহ আল ফারুকী বলেন, সাগর ও সুন্দরবন সংলগ্ন উপকূলীয় এলাকার মানুষের পাশে দুর্যোগ ও বিপদের সময় কোস্টগার্ড তাদের পাশে আছে এবং ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!