বাংলাদেশ

মাঝরাতে ‘বোমা’ ফাটালেন পরী

<![CDATA[

পরীমনি-মিমের পাল্টাপাল্টি ফেসবুক স্ট্যাটাসে নেটমাধ্যমে তৈরি হয়েছে শোরগোল। শুক্রবার ভোরে আবারও ‘বোমা’ ফাটালেন পরীমনি। মিম ও তার কথোপকথোনের একটি স্ক্রিনশট দিয়ে লিখেছেন দীর্ঘ স্ট্যাটাস।

ঘটনার শুরু দিন দুয়েক আগে। বুধবার (৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া ২টার দিকে ঢালিউড অভিনেত্রী পরীমনির দেয়া স্ট্যাটাসে সোশ্যায় মিডিয়ায় ওঠে আলোচনার ঝড়। তাতে পরী মিম-রাজ-রাফির নাম উল্লেখ করে বিস্ফোরক মন্তব্য করেন। যেখানে পরী স্বামী শরীফুল রাজের সঙ্গে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। এ নিয়ে নেটমাধ্যমে শোরগোল পড়ে যায়।

পরীর স্ট্যাটাসের জবাবে পাল্টা স্ট্যাটাস দেন বিদ্যা সিনহা মিম। নিজের ফেসবুকে মিম জানান, প্রমাণ ছাড়া কোনো মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তাকে নিয়ে করা হলে তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন। এই মুহূর্তে ঢালিউডের টক অব দ্য টাউন এই দুই নায়িকা।

মিমের স্ট্যাটাসের জবাবে শুক্রবার ভোরে বোমা ফাটানোর মতো দীর্ঘ এক স্ট্যাটাস দেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরী। সময়ের পাঠকদের জন্য স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো:

‘আসেন তাহলে কিছু বিষয় ক্লিয়ার করি। এই যে মিম বললা আমি জেলাসি করলাম তোমার সাথে! এটা দশ জন আননোন লোকে বলতেই পারে কিন্তু তুমি কি করে এটা বলো? যেখানে পরান রিলিজের পর সব খানে আমি বলে আসছি রাজের সাথে তুমি জুটি হয়ে কাজ করো। তোমাদের জুটি দেখতে ভালো লাগে।এটা তোমরাও চাও। তোমার মা ও সেদিন আমাদের লিভিং রুমে আমার সাথে এই নিয়ে কতো কথা বললাম। এই তো সেদিন ইনফিনিটি সিজন ২ এর জন্যে তোমাকে নক দিলাম আমি। কি করে ভুলে গেলি রে ভাই। ৫ দিন আগেও আবু রায়হান জুয়েল ভাই কে বললাম রাজ আর মিম কে জুটি করে নেক্সট কাজটা করে ফেলেন ভাই। ’

আরও লেখেন, ‘কিন্তু বিশ্বাস কর ভাই মিম, রাজের সাথে তোর এই অতি মাখামাখিটা আমার সংসার, আমার বাচ্চা, আমার লাইফ সব কিছুতে ঝামেলা করে দিচ্ছে। এই যে দামালের তিন মাসের হল রাইটস নিলা রাজ তুমি, তোমরা সবাই এই হলো কাল এখন আমার জীবনের। এখন তোমাদের ব্যবসায়িক ছুতোয় আলাপ চলে রাত দিন। বিশ্বাস করো তোমাদের এই মাঝ রাত্তিরের ফোন আলাপ আমার সত্যিই প্রবলেম করে। আমি একা সারারাত বাচ্চাটাকে সামলাই। এসব বন্ধ করো আর এই যে জাজমেন্টাল যারা রয়েছেন তাদের একটু দেখা উচিত আমি সত্যিই কতোটা জেলাস ছিলাম। নেন কমেন্ট বক্সে দিলাম একটু নমুনা।’

 

No description available.

কমেন্ট বক্সে মিম ও পরীর কথোপকথোনের একটি স্ক্রিনশট দিয়েছেন, সেই সঙ্গে একটি টেলিভিশন আড্ডার ভিডিও লিংক শেয়ার করেছেন পরী।

সম্প্রতি রায়হান রাফীর পরিচালনায় ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমায় মিমের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন পরীমনির স্বামী অভিনেতা শরিফুল রাজ। সিনেমাদুটি ব্যাপক সাফল্যও পেয়েছে। ঢালিপাড়ায় গুঞ্জন ওঠে: পর্দার মতো বাস্তবেও মিম ও রাজের রসায়ন বেশ জমে উঠেছে। ‘দামাল’ সিনেমার প্রচারে এ জুটির হাত ধরাধরি ক্যামেরায় বন্দি হওয়ার মুহূর্ত এরই মধ্যে ভাইরাল। সেই জলই অনেক দূর গড়িয়ে গেছে বলে শোনা যাচ্ছে। যেটি প্রকাশ করেছিলেন স্বয়ং রাজের স্ত্রী পরীমনি । ঝেড়েছিলেন ক্ষোভও।

আরও পড়ুন: মধ্যরাতে শাকিব খানের বাড়িতে হামলা

রাজ মিমের হাত ধরে দাঁড়িয়ে থাকা এবং ছবি তোলা নিয়েও ফেসবুকে একটি পোস্ট করেছিলেন পরী। তখন তিনি এ প্রসঙ্গ টেনে নায়ক সিয়ামের প্রশংসা করে লিখেছিলেন, ‘সিয়ামকে সিনেমার বাইরে কোনো নায়িকার হাত ধরে চটকাচটকি করতে দেখি নাই কোনোদিন। তার এই ব্যাপারটা আমার হেব্বি লাগে।’ আসলে স্ট্যাটাসে তিনি রাজকেই ইঙ্গিত দিয়েছিলেন।

সিনেমার সুবাধে ইদানীং রাজ-মিম একটু বেশিই মেলামেশা করছেন। আর সিনেমার প্রচারে সেটার সুযোগ নিচ্ছে পরিচালক রায়হান রাফি। তার স্ট্যাটাসে এমন কথাই প্রকাশ পাচ্ছে।

আরও পড়ুন: ত্রি-মহাদেশীয় প্রতিযোগিতায় ‘অন্যদিন’

পরীর স্ট্যাটাসে চলচ্চিত্র সংশ্লিষ্টদের অনেকেই মন্তব্য করেছেন। অনেকে পরীকে মাথা ঠান্ডা রাখতে বলেছেন। আবার অনেকে লিখেছেন ঘরের কথা বাইরে না জানাতে। সেসব মন্তব্যে পরীর উত্তর ছিল একটাই: অনেক কিছু ঘরের মধ্যে সীমাবদ্ধ রাখা যায় না।

গত বছর গোপনে বিয়ে করেছিলেন পরী-রাজ। চলতি বছরের জানুয়ারিতে জানিয়েছিলেন সন্তান আগমনের কথা। মাস তিনেক আগে তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান। সোশ্যাল মিডিয়ায় তাদের আপডেট জানান দিচ্ছিল ছেলে রাজ্যকে নিয়ে সুখের ভেলায় ভাসছিলেন রাজ-পরী। সেই সুখের সংসারে এখন যেন এক অনিশ্চয়তার বাতাস বইছে। তবে তা সময়ই বলে দেবে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!