বিএনপির লোক সমাগমের গল্প উড়িয়ে দিতে যুবলীগের এক উপজেলায় যথেষ্ট!
<![CDATA[
উচ্ছ্বাস আর আনন্দের মধ্যদিয়ে সংগঠনের সুবর্ণজয়ন্তী উদ্যাপন করছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। শুক্রবার (১১ নভেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে নামে নেতাকর্মীদের ঢল। মহাসমাবেশে যোগ দিতে মিছিল নিয়ে সারা দেশ থেকে এখানে সমবেত হন তারা। এদিন বিকেল পৌনে ৩টায় সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সমাবেশের কর্মসূচি উদ্বোধন করেন তিনি।
রং-বেরঙের ব্যানার, ফেস্টুন আর প্ল্যাকার্ড হাতে মিছিল নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মহাসমাবেশে আসেন যুবলীগের নেতাকর্মীরা। কর্মীদের মুখে জয়বাংলা স্লোগান আর মিছিলে মিছিলে প্রকম্পিত হয় নগরীর রাজপথ।
বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত কর্মীদের ছিল স্বতন্ত্র ড্রেসকোড। যা মিছিল আর শোডাউনে বাড়তি শোভাবর্ধন করছে।
এদিকে যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে রাজধানী ঢাকায় কেন্দ্রীয় যুবলীগ আয়োজিত মহাসমাবেশে যোগ দিতে আসেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলা যুবলীগের হাজার হাজার নেতাকর্মী। শুক্রবার রাতে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেইজে এর একটি ভিডিও শেয়ার করা হয়েছে।
ভিডিওতে দেখা যায়, হলুদ টি-শার্ট আর ক্যাপ পরে হাজার হাজার নেতাকর্মী যুবলীগের মহাসমাবেশে যোগ দিতে মিছিলসহকারে স্লোগান দিতে দিতে এগিয়ে যাচ্ছেন।
আরও পড়ুন: ছবিতে যুবলীগের মহাসমাবেশ
ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘বিএনপির লোক সমাগমের গল্প উড়িয়ে দেয়ার জন্য যুবলীগের এক উপজেলার মিছিলই যথেষ্ট! ১১ নভেম্বর যুব মহাসমাবেশে ময়মনসিংহ জেলার অন্তর্গত গফরগাঁও উপজেলার মিছিল।’
শুক্রবার ভোর থেকেই উপজেলার ১৫টি ইউনিয়ন এবং পৌর শহরের ৯টি ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে গফরগাঁও রেলওয়ে স্টেশন, মশাখালী রেলওয়ে স্টেশন, কাওরাঈদ রেলওয়ে স্টেশনে উপস্থিত হন।
সকাল সাতটার আগেই স্টেশন এলাকাগুলো লোকে লোকারণ্য হয়ে যায়। অধিকাংশ যুবলীগের নেতাকর্মী ঢাকামুখী আন্তঃনগর যমুনা, যাত্রীবাহী কমিউটার, আন্তঃনগর ব্রহ্মপুত্র ও মেইল ট্রেন ভাওয়াল এক্সপ্রেসে বোঝাই হয়ে ঢাকা আসেন।
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে যুব মহাসমাবেশটি পরিচালনা করেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। বেলা আড়াইটার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানস্থলে পৌঁছালে সমাবেশের কার্যক্রম শুরু হয়। সভা মঞ্চের সামনে প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ উত্তোলন করেন দলীয় পতাকা।
এরপর বেলুন ও পায়রা উড়িয়ে ও জাতীয় সংগীত গেয়ে ঐতিহ্যবাহী এ সংগঠনের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
ভিডিটি দেখতে ক্লিক করুন।
]]>




