ট্রাকচাপায় সাইকেল আরোহী নিহত
<![CDATA[
চুয়াডাঙ্গা সদরে ট্রাকচাপায় সাহেদ আহম্মেদ মালিক (২১) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শনিবার (১২ নভেম্বর) বিকেলে চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মালিক চুয়াডাঙ্গা পৌর এলাকার ঝিনাইদহ বাসস্ট্যান্ড পাড়ার সালাউদ্দিন মালিকের ছেলে।
পুলিশ জানায়, শনিবার বিকালে সাহেদ আহম্মেদ মালিক ব্যক্তিগত কাজে বাড়ি থেকে বাইসাইকেল যোগে শহরে আসেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে চুয়াডাঙ্গা রেলগেটের কাছে পৌঁছালে প্রথমে একটি ইজিবাইকের ধাক্কায় ছিটকে পাকা রাস্তায় পড়ে যায়। এ সময় পেছন দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
আরও পড়ুন: ঝিনাইদহে ছিনতাইকারীর হামলায় রিকশাচালক নিহত
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
]]>




