খেলা

আ.লীগের সভাপতি মোকতাদির, সম্পাদক আল মামুন

<![CDATA[

দীর্ঘ আট বছর পর ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ নভেম্বর) বিকেলে স্থানীয় নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে আবারও সভাপতি পদে দায়িত্ব পান জেলা আওয়ামী লীগের সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। সাধারণ সম্পাদকের দায়িত্ব পান বীর মুক্তিযোদ্ধা ও নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকার।

এর আগে সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল কমির সেলিম এমপি।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্মেলনে প্রস্তুতি কমিটির আহবায়ক র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর ও সদস্য পারভীন সুলতানা কল্পনা।

আরও পড়ুন: ঢাকা জেলা আ.লীগের সভাপতি বেনজীর, সম্পাদক তরুণ

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি।

আরও বক্তব্য দেন- ব্রাহ্মণবাড়িয়া-৬- (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) এ. বি. এম তাজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আল-মামুন সরকার।

সম্মেলনে আগের কমিটির সভাপতি পদে র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, আমাকে সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান আল-মামুন সরকারকে সাধারণ সম্পাদক, সাবেক পৌর মেয়র মো. হেলাল উদ্দিনকে সিনিয়র সহ-সভাপতি, মো. হেলাল উদ্দিনকে সহ-সভাপতি ও মাহবুবুল বারী চৌধুরী মন্টুকে ১নং যুগ্ম সাধারণ করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি শেখ ফজলুল করিম সেলিম এমপি। পরে  তিনি ৫ সদস্য বিশিষ্ট কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে জমা দেয়ার নির্দেশ প্রদান করেন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!