বিনোদন

রোববারের রাশিফলে জেনে নিন আপনার ভাগ্য

<![CDATA[

বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই দিন শুরু করেন। কারণ রাশিফল আপনাকে বলবে আজকের দিনে কোন বিষয়ের প্রতি অধিক খেয়াল রাখতে হবে, কোন কাজ আপনাকে উন্নতির দিকে নিয়ে যাবে, আপনার সামনে কোন বাধা আসতে পারে। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে। এ কারণেই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়।

আজ রোববার ১৩ নভেম্বর ২০২২। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র? এই বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতেই আগাম কিছুটা ধারণা নিয়ে রাখতে চান, তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল।

মেষ

আপনি যদি আজ বিনিয়োগের সুযোগ পান, তবে সব দিক পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নিন। চাকরিজীবীরা নিজেদের কাজে মনোযোগ দিন। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে।

বৃষ

বিবাহিত জীবনে সুখ, শান্তি থাকবে। আপনি আপনার জীবনসঙ্গীর পূর্ণ সাপোর্ট পাবেন। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। চাকরিজীবীরা অফিসে নিজেদের কাজে মনোযোগ দিন। আজ বসের নজর আপনার দিকেই থাকবে। ছোটো ব্যবসায়ীরা ভালো লাভ করতে পারেন।

মিথুন

যারা অনলাইনে ব্যবসা করছেন, তাদের আজকের দিনটি খুব ভালো কাটবে। আপনার ভালো লাভ হতে পারে। অফিসে বসের মেজাজ ভালো থাকবে না। এই সময় কাজের প্রতি সামান্য অবহেলাও আপনার জন্য ক্ষতিকর হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে।

আরও পড়ুন: শীতের আগেই পা ফাটছে, কী করবেন?

কর্কট

জীবনসঙ্গীর সঙ্গে আজকের দিনটি খুব রোমান্টিক কাটতে চলেছে। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। কর্মক্ষেত্রে আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। আজ আপনার ক্লান্তি বাড়তে পারে।

সিংহ

পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আর্থিক লেনদেনের সময় তাড়াহুড়ো করবেন না, অন্যথায় আপনার ক্ষতি হতে পারে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তারা আজ ভালো সুযোগ পাবেন। চাকরিজীবীরা অফিসে বসের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন।

কন্যা

আর্থিক অবস্থার অবনতি হতে পারে। অর্থ সংক্রান্ত কোনো বড় কাজ আজ না করলেই ভালো হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। অফিসের পরিবেশ ভালো থাকবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পূর্ণ সহযোগিতা পাবেন। ব্যবসায়ীদের সমস্যা বাড়তে পারে। স্বাস্থ্যের ছোটখাটো সমস্যা হতে পারে।

তুলা

আজ আপনি খুব ব্যস্ত থাকবেন। আপনার ওপর দায়িত্ব বেশি থাকতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। আবহাওয়া পরিবর্তনের কারণে স্বাস্থ্য খারাপ হতে পারে।

বৃশ্চিক

অফিসে আপনার বসের কাছ থেকে প্রচুর প্রশংসা পাবেন, যা আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। শিগগিরই আপনি অনেক উন্নতি করবেন। ব্যবসায়ীদের ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেয়ার পরামর্শ দেয়া হচ্ছে, অন্যথায় লাভের পরিবর্তে ক্ষতি হতে পারে।

ধনু

আজকের দিনের শুরুটা ভালো হবে। সকালে কোনো ভালো খবর পেতে পারেন। আর্থিক পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার আর্থিক প্রচেষ্টা সফল হতে পারে। শিগগিরই আপনি ঋণ মুক্ত হতে পারেন। সরকারি চাকরিজীবীরা উচ্চ পদ পেতে পারেন।

আরও পড়ুন: চোখের পাতা কাঁপা বা লাফালে কী হয় জানেন?

মকর

অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভালো সমন্বয় থাকবে। তাদের সহযোগিতায় আপনার সমস্যার সমাধান হবে। আয়ের চেয়ে ব্যয় বেশি হতে পারে। ঋণ পরিশোধের চাপও আপনার ওপর বাড়তে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের উন্নতি হতে পারে। আজ আপনার ত্বকের সমস্যা হতে পারে।

কুম্ভ

ব্যবসায়ীদের বিতর্কে না জড়ানোর পরামর্শ দেয়া হচ্ছে, অন্যথায় বড় ক্ষতি হতে পারে। চাকরিজীবীদের অফিসে তাড়াহুড়ো করে কোনো কাজ না করার পরামর্শ দেয়া হচ্ছে। আজ যদি আপনি একটি ছোটো ভুল করেন, তাহলে আপনার কাছ থেকে দায়িত্ব ফিরিয়ে নেয়া হতে পারে।

মীন

ব্যবসায়ীদের কোনো বড় সমস্যার সমাধান হতে পারে। আপনার কাজগুলো সুচারুভাবে সম্পন্ন হবে। চাকরিজীবীদের আজ অনেক দৌড়াদৌড়ি করতে হতে পারে। খরচ বাড়তে পারে। জীবনসঙ্গীর সঙ্গে খুব সাবধানে কথা বলুন, অন্যথায় আজ আপনাদের মধ্যে ঝগড়া হতে পারে এবং আপনার বাড়ির শান্তি বিঘ্নিত হবে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!