বাংলাদেশ

আর্জেন্টিনার রঙে অটোরিকশা সাজালেন কুড়িগ্রামের আশরাফুল

<![CDATA[

ফিফা বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে, ততই উন্মাদনা বাড়ছে বাংলাদেশি ফুটবলপ্রেমীদের মধ্যে। এর হাওয়া লেগেছে দেশের সীমান্তঘেষা জেলা কুড়িগ্রামেও। কেউ পতাকা টানিয়ে, কেউ আড্ডায় কিংবা যুক্তি-তর্কে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন।

কুড়িগ্রাম পৌর শহরের ধরলা ব্রিজ সংলগ্ন একতা পাড়ার অটোচালক আশরাফুল আলম তার নিজের অটোরিকশাটি আর্জেন্টিনার পতাকার রঙে সাজিয়েছেন। পছন্দের দলের প্রতি সমর্থন এবং শুভ কামনা জানাতেই তার এ উদ্যোগ। তার সঙ্গে কথা বলে জানা গেছে, ছোটবেলা থেকেই টিভির পর্দায় ফুটবল বিশ্বকাপ দেখেন তিনি।

আরও পড়ুন: বিশ্বকাপে আর্জেন্টিনার রিজার্ভ দলে যারা

আশরাফুল বলেন, আর্জেন্টিনার খেলা আমার খুব ভালো লাগে, বিশেষ করে মেসির খেলা। ২০১০ সালের বিশ্বকাপের সময় আমি আমার একটি বাই সাইকেল আর্জেন্টিনার পতাকার রঙে সাজিয়েছিলাম। এবার আমার জীবিকার বাহন এই অটোরিকশাটিও আমার পছন্দের দলের পতাকার রঙে সাজিয়েছি।

আরও পড়ুন: বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করল আর্জেন্টিনা

আর্জেন্টিনার পতাকার রঙে নিজের অটোরিকশা সাজালেও নিজ দেশের পতাকার কথা ভোলেননি আশরাফুল। অটোরিকশায় বাংলাদেশের জাতীয় পতাকার প্রতীকও রেখেছেন তিনি। রঙিন অটোরিকশার যাত্রীদের অনুভূতির কথা জানতে চাইলে তিনি বলেন, বেশিরভাগ যাত্রীই ভালো বলেছেন। তবে বিপক্ষ দলের সমর্থকদের কাছে হয়তো এটা ভালো নাও লাগতে পারে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!