Feni (ফেনী)ফেনী

সৌদি আরবে দূর্ঘটনায় ফেনীর ধলিয়ার প্রবাসী দেলোয়ার নিহত

ফেনী | তারিখঃ November 13th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 226 বার

সংবাদদাতা->>

সৌদি আরবে দূর্ঘটনায় ফেনীর ধলিয়ার দেলোয়ার হোসেন নিহত হয়েছে।

গত ১২ নভেম্বর শনিবার বিকেলে নিজ কর্মস্থল আল হাইলে পেশাগত দায়িত্ব পালনের সময় কন্টেনারের দরজার সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যায় দেলোয়ার হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী দেলোয়ার হোসেন ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড দৌলতপুর গ্রামের বাসিন্দা। গত আট মাস আগে পরিবারের ভাগ্য বদল করতে পাড়ি জমায় সৌদি আরবে। খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এসময় জিজ্ঞাসাবাদের জন্য ৫ সহকর্মীকে আটক করে আল হাইলে থানার অন্তর্ভুক্ত পুলিশ।

এদিকে উপার্জক্ষম দেলোয়ার হোসেনকে হারিয়ে বাড়িতে চলছে শোকের মাতম।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!