খেলা

হাওয়া ভবনের ময়ূর সিংহাসন ফিরে পেতে আন্দোলনে বিএনপি: কাদের

<![CDATA[

বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার এখন মামাবাড়ির আবদার। ফখরুল সাহেব তত্ত্বাবধায়ক সরকারের কথা ভুলে যান। ওটা এখন মিউজিয়ামে। শেখ হাসিনার উন্নয়ন দেখে ওদের এখন জ্বালা বেড়েছে। হারিয়ে যাওয় হাওয়া ভবন আর সেই ময়ূর সিংহাসন ফিরে পেতেই আন্দোলন করছে বিএনপি।

রোববার (১৩ নভেম্বর) দুপুরে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ড মাঠে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কাদের বলেন, টাকা উড়ছে আকাশে, টাকা উড়ছে বাতাসে। ফখরুল ইসলাম টাকার বস্তার ওপর বসে আছেন। তাদের মনোনয়ন বাণিজ্য শুরু হয়ে গেছে। টাকা নিয়ে কাকে মন্ত্রী-এমপি বানাবেন তা শুরু হয়ে গেছে। আমরা তা হতে দেব না। তত্ত্বাবধায়ক সরকার মামাবাড়ির আবদার। এটা ভুলে যান।

বিএনপির উদ্দেশে তিনি আরও বলেন, লাফালাফি করবেন না। আপনাদের আন্দোলনের পতন হয়েছে; নির্বাচনেও আপনাদের পরাজয় হবে। অস্ত্র পাচারকারী আপনাদের নেতা, এটা হতে দেয়া হবে না।

আরও পড়ুন: বিএনপি নির্বাচনে আসবে: ওবায়দুল কাদের

সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, পারভীন জামান কল্পনা, গ্লোরিয়া সরকার ঝর্না।

সম্মেলনে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি। পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।

সম্মেলনের শেষে আবারও আব্দুল হাইকে সভাপতি, সাইদুল করিম মিন্টুকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করেন প্রধান অতিথি।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!