খেলা

ন্যায়বিচার বিচার চাইলেন জয়

<![CDATA[

অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করার অভিযোগের মামলায় আদালতের কাছে বিচার চেয়েছেন প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়। রোববার (১৩ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আসাদুজ্জামান নূরের আদালতে এ বিচার চান তিনি।

বিকেল সাড়ে ৩টার দিকে হত্যাচেষ্টা মামলায় সাংবাদিক শফিক রেহমানসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে হাজির হয়ে সাক্ষ্য দেন জয়। এ মামলায় ১৫ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য শেষ হয়েছে।

ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু বিষয়টি নিশ্চিত করে বলেন, সাক্ষ্যতে জয় বলেছেন, ‌‘দেশে বিএনপির উচ্চপর্যায়ের নেতারা আমাকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। এ ঘটনায় যুক্তরাষ্ট্রেও মামলা হয়েছে। সেখানে এফবিআইয়ের এজেন্ট রবার্ট লাক্টিটসহ কয়েকজনের শাস্তি হয়েছে।’

পিপি আব্দুল্লাহ আবু বলেন, আমেরিকার মামলায়ও সজীব ওয়াজেদ জয় সাক্ষ্য দিয়েছেন।বাংলাদেশে সাংবাদিক শফিক রেহমানের বাসায় তাকে হত্যার ষড়যন্ত্র করা হয়। বিভিন্ন কাগজপত্র শফিক রেহমানের বাসা থেকে জব্দ করা হয়েছে। আদালতে তিনি ন্যায়বিচার চেয়েছেন।

আরও পড়ুন: হত্যাচেষ্টা মামলায় সাক্ষ্য দিতে আদালতে জয়

অপহরণ করে সজীব ওয়াজেদ জয়কে হত্যার ষড়যন্ত্র করার অভিযোগে ২০১৫ সালের ৩ আগস্ট পল্টন মডেল থানায় মামলা করা হয়। ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান বাদী হয়ে মামলাটি করেন।

আলোচিত এ মামলায় ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি সাংবাদিক শফিক রেহমানসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

শফিক রেহমান ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন- দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহাম্মেদ ওরফে সিজার এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া।

এ মামলায় শফিক রেহমান ও মাহমুদুর রহমান জামিনে আছেন। বাকি ৩ জন যুক্তরাষ্ট্রে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!