বিনোদন

এক কোটি ভিউ ছাড়াল ‘চল পাখি হয়ে উড়ি’ গানের

<![CDATA[

বাংলা গানের দর্শকপ্রিয়তা বেড়েই চলেছে। যার আবারও প্রমাণ মিলল নেট দুনিয়ায়। এবার এক কোটি ভিউর মুখ দেখল আভরাল সাহির ও পড়শীর গাওয়া গান চল পাখি হয়ে উড়ি গানটি।

 

এম এ আলম শুভর লেখা রোমান্টিক গানটির সুর ও সংগীত করেছেন গায়ক আভরাল সাহির নিজেই।

গানটি মাহমুদ মাহিনের পরিচালনায় ‘হৃদ মাঝারে’ নাটকে ছিল। ওই নাটকে অভিনয়ে ছিলেন মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল।

আরও পড়ুন: যেভাবে গায়ক হয়ে ওঠেন আকবর

গানের মিউজিক ভিডিওতেও এ জুটিকে দেখা যায়। জনপ্রিয় এই গানটি প্রথম প্রকাশিত হয়েছিল ওই নাটকের মধ্য দিয়েই।

নাটকটি প্রথম প্রকাশিত হয়েছিল সুলতান এন্টারটেইনমেন্টে। গানটি এক কোটি ভিউ ছাড়িয়ে যাওয়া প্রসঙ্গে  গীতিকার এম এ আলম শুভ জানান, এই গানের সাফল্য শুধু আমার একার নয়।

গানের সঙ্গে যুক্ত সকল কলাকুশলীর সঙ্গে প্রতিটি শ্রোতাও এই গানের সাফল্যের সমান অংশীদার।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!