বিনোদন

বসুন্ধরাকে টেক্কা দেবে আতাউর রহমান ভূঁইয়া কলেজ!

<![CDATA[

শিরোপার দৌড়ে এবার বসুন্ধরা কিংসকে টেক্কা দেবে আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব। দলটির খেলোয়াড় পরিচিতি অনুষ্ঠানে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন নীতিনির্ধারকরা। আলোড়ন তৈরি করতে এবার স্থানীয় পর্যায় থেকে ফুটবলার সংগ্রহ করেছে ক্লাবটি। এবারের লিগে ভালো করাদের সুযোগ হবে একাডেমিতে।

নারী ফুটবল লিগে আগ্রহ নেই দেশের পেশাদার ক্লাবগুলোর। তবে এখানেই ব্যাতিক্রম আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব। পুরুষ ফুটবল নয়, বরং নারী ফুটবলকে আরও একধাপ এগিয়ে নেয়ার প্রয়াস তাদের। এ জন্য এবারও ভারসাম্যপূর্ণ দল গঠন করেছে তারা। লক্ষ্য চ্যাম্পিয়নশিপ জেতা।

ক্লাবটির প্রধান উপদেষ্টা আতাউর রহমান ভূঁইয়া মানিক বলেন, ‘আমাদের দলের লক্ষ্য হলো চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট দেয়া। আমাদের মেয়েদের যথেষ্ট সাহস আছে। তারা বলছে, বয়স কম হলে কী হবে, আমরা খেলার নৈপুণ্য দিয়ে ট্রফি জিতে নেব।

নারী ফুটবল উন্নয়নে গত কয়েক বছর ধরে একাই লড়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যে যুদ্ধে শামিল হয়েছে আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবের মতো দল। ফুটবল ফেডারেশনের একাডেমি থেকে পরীক্ষিত ফুটবলার সংগ্রহ করেছে তারা। একই সঙ্গে স্থানীয় পর্যায় থেকেও তুলে আনা হয়েছে প্রতিভা।

আরও পড়ুন: এবার বাফুফের ফুটবলার নির্বাচন প্রক্রিয়া বেশ দীর্ঘ

আতাউর রহমান ভূঁইয়া মানিক বলেন, ‘সারা দেশের মানুষ এখন মেয়েদের দলের ব্যাপারে আগ্রহী। তারা চান, মেয়েরা ফুটবলে আসুক। এবার আমাদের কলেজের কিছু খেলোয়াড় এই দলের মধ্যে দিয়েছি। এতে করে আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানও এ ব্যাপারে আগ্রহী হবে বলে আশা করি।’  

নারী ফুটবলের একাডেমিক কার্যক্রম এখন শুধু সীমাবদ্ধ বাফুফে ডরমিটরিতে। তবে আসছে ডিসেম্বর থেকে বাড়ছে এর পরিধি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ৫০০ কোটি টাকার ডিপিপি পাস হলে শুধু নারী ফুটবলারদের জন্যই তৈরি করা হবে দুই একাডেমি, যেখানে সুযোগ পাবেন লিগে ভালো করা প্রতিভাবান ফুটবলাররা।

আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা বলেন, ‘এই লিগে যারা আছে, তারা অনেকেই আমাদের ক্যাম্পেরই খেলোয়াড়। আমরা যখন আরও আলাদাভাবে ক্যাম্প করব, একাডেমি করব, তখন সম্পূর্ণ নতুন খেলোয়াড় নেব। এতে করে অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-১৮ দলের জন্য ভালো খেলোয়াড় তৈরি করতে পারব।’

আরও পড়ুন: আফগান নারী ক্রিকেটারদের খেলার অনুমতি দেবে তালেবান

এবার আফেইদা, স্বপ্না, সোহাগীদের মতো ফুটবলার দলে ভিড়িয়েছে আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব। মঙ্গলবার (১৫ নভেম্বর) থেকে শুরু হওয়া লিগে যাদের নিয়ে বড় স্বপ্ন ক্লাবটির।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!