বাংলাদেশ

পিরোজপুরে সরকারি জায়গা দখলের উৎসব

<![CDATA[

দেশের দক্ষিণ-পশ্চিমের জেলা পিরোজপুরে রাস্তার পাশের সরকারি সম্পত্তি দখলের মহোৎসব চলছে। সরকারি জায়গা দখলে নিয়ে নির্মাণ করা হচ্ছে অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান। এতে নিজস্ব জায়গায় বৈধ ব্যবসা প্রতিষ্ঠানগুলো হুমকির মুখে পড়ছে। দখল বাণিজ্য থেকে বাদ পড়ছে না সরকারি প্রতিষ্ঠানের সামনের ফাঁকা জায়গাও।

পিরোজপুরের বরিশাল-খুলনা আঞ্চলিক সড়কের পিটিআই থেকে বলেশ্বর ব্রিজ পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কের বেশ কিছু সরকারি জায়গা দখল করেছে প্রভাবশালীরা। বঙ্গবন্ধু চত্বরে গাড়ি পার্কিং করার জায়গা দখল করে বসানো হয়েছে বাজার। গড়ে তোলা হয়েছে দুই শতাধিক অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান। কোথাও প্রভাবশালীরা আবার কোথাও তাদের ছত্রছায়ায় এসব সরকারি সম্পত্তি দখল করে চালানো হচ্ছে বিভিন্ন ব্যবসা।

রাস্তার ধারে সরকারি জায়গার পাশে যাদের বাড়িঘর বা দোকানপাট আছে দখলদারদের কবলে পড়ে নাজেহাল। লাখ লাখ টাকা অগ্রিম দিয়েও ব্যবসা করতে পারছে না তারা। ফলে সেসব এলাকার বৈধ ব্যবসা প্রতিষ্ঠানগুলো প্রায় বন্ধের পথে। তাছাড়া সরকারি প্রতিষ্ঠানের সামনের জায়গা দখল হওয়ায় বিপাকে পড়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।

আরও পড়ুন: দখলবাণিজ্যে মৃতপ্রায় টাঙ্গাইলের সবকটি পৌর খাল

পিটিআই সড়কের পাশে বসবাসকারী মনা মিয়া বলেন, আমাদের চোখের সামনেই দিনের পর দিন রাস্তার পাশের জায়গা দখল করে যাচ্ছে প্রভাবশালীরা। দেখার কেউ নেই। আমরা কিছু বলতে গেলে হামলা মামলার শিকার হবো। ফলে চুপচাপ নীরব দর্শকের মত তাকিয়ে দেখি।

২০১৯ সালে একবার সড়ক ও জনপদ বিভাগ রাস্তার পাশের জায়গা দখলমুক্ত করেছিল। কিন্তু কয়েকদিনের ব্যবধানে আবার সেই জায়গা দখল হয়ে গেছে। সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ বলছে, দখলের ঘটনা ঘটলেই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে থাকি। সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান বলেন, দখলের ঘটনা ঘটলেই প্রথমে দখলমুক্ত করতে নোটিশ পাঠানো হয়। নোটিশে দখলমুক্ত না করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়।

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!