বাংলাদেশ

রাজধানীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

<![CDATA[

রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ দুজন মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ।

আটককৃতরা হলেন মো. নেছার আহম্মেদ রনি ও মো. আরাফাত হোসেন রিপন (২৫)।

গোয়েন্দা-উত্তরা বিভাগের উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: বুয়েট ছাত্র হত্যা: চনপাড়া বস্তি নিয়ে ভয়ংকর তথ্য

তিনি বলেন, সোমবার (১৪ নভেম্বর) দুপুর পৌনে ২টায় গোপন সংবাদের ভিত্তিতে মতিঝিল থানার কমলাপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ রনি ও আরাফাতকে আটক করা হয়।
 

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!