খেলা

আর্জেন্টিনা সমর্থক পুলিশের হেনস্তার শিকার জামাল ভূঁইয়া

<![CDATA[

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বিশ্বকাপে সমর্থন দিচ্ছেন জন্মভূমি ডেনমার্ককে। তবে নিজ জন্মভূমিকে সমর্থন দিতে গিয়ে আর্জেন্টাইন সমর্থক এক ট্রাফিক পুলিশের কাছে হেনস্তা হয়েছেন জামাল।

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় গোটা বিশ্ব। বাংলাদেশেও উন্মাদনার শেষ নেই। ফুটবল জ্বরে কাঁপছেন সমর্থক থেকে শুরু করে জাতীয় দলের ফুটবলাররাও। তবে বিশ্বকাপে বরাবরের মতো নিজ জন্মভূমি ডেনমার্ককে সমর্থন দিতে গিয়েই বিপাকে পড়লেন জামাল ভূঁইয়া।

ডেনমার্ককে সমর্থন দিয়ে বাসায় পতাকা টাঙিয়েছিলেন জেবি সিক্স। আর তাতেই আর্জেন্টিনা সমর্থক ট্রাফিক পুলিশের রোষাণলে পড়েন।

এ বিষয়ে গণমাধ্যমকে তিনি বলেন, ‘একজন ট্রাফিক পুলিশ আমার বাসায় আসেন। এসে বলেন- তুমি কেন এই ফ্ল্যাগ দিয়েছ? এটা কিসের ফ্ল্যাগ? মানে, উনি জানেনই না যে এটা ডেনমার্কের ফ্ল্যাগ। তখন আমি বুঝিয়ে বলি যে, এটা ডেনমার্কের ফ্ল্যাগ। আর ওখানেই আমার জন্ম। এজন্যই আমি এই ফ্ল্যাগ টানিয়েছি। তখন ও (ট্রাফিক পুলিশ) বলছে যে, ও ম্যারাডোনার সাপোর্টার। আপনি আর্জেন্টিনার ফ্ল্যাগ টানাতে পারেন। এরপর, আমি ২০ মিনিট উনাকে বুঝিয়ে একটা বাংলাদেশের জার্সি দিয়েছি। উনি খুশি হয়ে চলে গেছেন।’

আরও পড়ুন: ঢাকায় মেসিদের জার্সি বিক্রিতে হিমশিম খাচ্ছেন দোকানিরা

এদিকে, বিশ্বকাপে ডেনমার্ককে নিয়ে বেশ আশাবাদী জামাল। তিনি বলেন, ডেনমার্ক এখন র‌্যাংকিংয়ে সেরা দশে আছে। তাদের ফুটবলাররা ইউরোপের বড় ক্লাবগুলোতে খেলছে। আমি মনে করি ডেনিশরা এবারের বিশ্বকাপে আন্ডারডগ। অবশ্যই আর্জেন্টিনা, ব্রাজিলের মতো ফেবারিট টিম আছে। তবে আমি মনে করি, ডেনমার্ক আন্ডারডগ। ওরা এবারের বিশ্বকাপে ভালো কিছু করতে পারে। ওদের অনেক ভালো ভালো খেলোয়াড় আছে। 

জামাল বলেন, আমার দুজন বন্ধুও আছে, যারা ডেনমার্ক দলে খেলে। তাদের একজন আমার ছোটবেলার বন্ধু। আমি ওদের সঙ্গে একসঙ্গে খেলেছি। এজন্য আমি ওদের সাপোর্ট করব।
 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!