বিসিএলে দল পেলেন না সাব্বির
<![CDATA[
প্রায় তিন বছরের বিরতি ভেঙে গত সেপ্টেম্বরে জাতীয় দলে ডাক পেয়েছিলেন সাব্বির রহমান। কিন্তু পারফরম্যান্সে সমর্থকদের এতটাই হতাশ করেছেন যে তাকে দলে ভেড়ানোর সাহস দেখায়নি বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) কোনো দল। অথচ দল পেয়েছেন জিয়াউর রহমান ও ফজলে মাহমুদরা।
বিসিবি মঙ্গলবার (১৫ নভেম্বর) তাদের অফিশিয়াল ফেসবুক পেজে বিসিএলের চার দলের স্কোয়াডের তালিকা প্রকাশ করে।
আগামী ২০ নভেম্বর থেকে মাঠে গড়াবে বিসিএলের এবারের আসরের। ভারত সিরিজের কথা মাথায় রেখে এবার বিসিএল শুরু হবে ওয়ানডে ফরম্যাট দিয়ে। যেখানে খেলবেন, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের মতো তারকা ক্রিকেটাররা। সাকিব আল হাসান ও নুরুল হাসান সোহান থাকছেন না এ আসরে। তারা এ সময় খেলবেন আবুধাবির টি-টেন লিগে।
আরও পড়ুন: মুস্তাফিজে ভরসা রাখল দিল্লি
এবারের বিসিএলে ইসলামী ব্যাংক ইস্ট জোনের হয়ে খেলবেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী রাব্বি, ইমরুল কায়েস, শেখ মেহেদী,এবাদত হোসেনসহ একাধিক তারকা ক্রিকেটার। বিসিবি নর্থ জোনের হয়ে খেলবেন মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, তাসকিন আহমেদরা।
সেন্ট্রাল জোনে আছেন মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, হাসান মাহমুদসহ একাধিক তারকা ক্রিকেটার। বিসিবি সাউথ জোনের হয়ে খেলবেন এনামুল হক বিজয়, নাসুম আহমেদ, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজরা।
চার দলের কেউই দলে ভেড়ায়নি সাব্বির রহমানকে। অবশ্য তার পারফরম্যান্সে যে দৈন্যদশা তাতে তাকে কেউ দলে ভেড়ানোর সাহস দেখায়নি কেউ। তিন বছর পর গত সেপ্টেম্বরে জাতীয় দলে ডাক পেয়ে চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন সাব্বির। যেখানে তিনি করেন মোট ৩১ রান। সর্বোচ্চ স্কোর ১৪ রান।
আরও পড়ুন: ভারত সিরিজের প্রস্তুতি নিতে ওয়ানডে ফরম্যাটে বিসিএল
এদিকে সাব্বির দল না পেলেও দল পেয়েছেন জিয়াউর রহমান ও ফজলে মাহমুদ। প্রায় ৮ বছর আগে জাতীয় দল থেকে ছিটকে যাওয়া জিয়াউরকে দলে ভিড়িয়েছে বিসিবি সাউথ জোন। অন্যদিকে ২০১৮ সালে জাতীয় দলের হয়ে দুই ওয়ানডে খেলা ফজলে মাহমুদ খেলবেন বিসিবি নর্থ জোনের হয়ে। এছাড়া দল পেয়েছেন বাজে ফর্মের কারণে দল থেকে ছিটকে যাওয়া ইমরুল কায়েস, রুবেল হোসেন ও মুমিনুল হকরাও।
এক নজরে চার দলের স্কোয়াড
বিসিবি সাউথ জোন: এনামুল হক বিজয়, নাসুম আহমেদ, তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান, মেহেদী হাসান মিরাজ, জাকির হাসান, শরিফুল ইসলাম, নাঈম ইসলাম, মোহাম্মদ নাঈম, নাসির হোসেন, কামরুল ইসলাম রাব্বি, তানজিম হাসান সাকিব, আলাউদ্দিন বাবু, আরাফাত সানি, রিশাদ হোসেন।
ইসলামী ব্যাংক ইস্ট জোন: তামিম ইকবাল, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী রাব্বি, ইমরুল কায়েস, তানভীর ইসলাম, শেখ মেহেদী, রেজাউর রহমান রাজা, এবাদত হোসেন, আশিকুর জামান, প্রীতম কুমার, মাহমুদুল হাসান জয়, রুবেল হোসেন, নাবিল সামাদ, শরিফউল্লাহ।
সেন্ট্রাল জোন: মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, হাসান মুরাদ, রবিউল হক, হাসান মাহমুদ, নাহিদুল ইসলাম, মুমিনুল হক, আব্দুল মজিদ, সুমন খান, জাকের আলী, সালমান হোসেন, তাইজুল ইসলাম, মুশফিক হাসান।
বিসিবি নর্থ জোন: মাহমুদউল্লাহ, লিটন দাস, সানজামুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফউদ্দিন, আকবর আলী, রাকিবুল হাসান, সাইফ হাসান, ফজলে মাহমুদ, শাহাদাত হোসেন, শামীম হোসেন, তানজিদ হাসান, শফিকুল ইসলাম, রিপন মন্ডল, নাঈম হাসান।
]]>




