বাংলাদেশ

সানজানার আত্মহত্যা: বাবার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল ২৭ ডিসেম্বর

<![CDATA[

রাজধানীর দক্ষিণখানে ১০তলা ভবনের ছাদ থেকে পড়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজানা মোসাদ্দিকার ‘আত্মহত্যা’র ঘটনায় তার বাবা শাহীন আলমের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (১৬ নভেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত এ দিন ধার্য করেন।

এদিন মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মোছা. রেজিয়া খাতুন প্রতিবেদন দাখিল করতে না পারায় আদালত প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ ধার্য করেন।

গত ২৭ আগস্ট দক্ষিণখান মোল্লারটেক এলাকার ১০তলা ভবনের নিচ থেকে সন্ধ্যায় সানজানা মোসাদ্দেকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় একটি চিরকুট উদ্ধার করে দক্ষিণখান থানা পুলিশ। চিরকুটে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য আমার বাবা দায়ী। একটা ঘরে পশুর সঙ্গে থাকা যায়। কিন্তু অমানুষের সঙ্গে না। একজন অত্যাচারী রেপিস্ট যে কাজের মেয়েকেও ছাড়ে নাই। আমি তার করুণ ভাগ্যের সূচনা।

আরও পড়ুন: হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানের তিন দিনের রিমান্ড

এ ঘটনায় রাতেই সানজানার মা বাদী হয়ে দক্ষিণখান থানায় আত্মহত্যা প্ররোচনায় অভিযোগে মামলা করেন। এতে ওই শিক্ষার্থীর বাবা শাহীন আলমকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, সানজানার বাবা শাহীন আলম গত পাঁচ বছর আগে তাদের না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেন। বিষয়টি জানাজানি হলে দুই পরিবারের মধ্যে টানাপোড়েন শুরু হয়। এরপর সানজানার মা স্বামীকে ডিভোর্স দেন। একপর্যায়ে শাহীন আলম সানজানার বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি’সহ আনুষঙ্গিক খরচ দেয়া বন্ধ করে দেন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!