বাংলাদেশ

নারায়ণগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়ে ভাংচুরের অভিযোগ

<![CDATA[

নারায়ণগঞ্জের বন্দরে সিটি করপোরেশনের ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে ভাংচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনার পর স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল করেন।

তাদের দাবি, বিএনপি ও জামায়াত শিবিরের লোকজন কার্যালায় ভাংচুরের সময় জাতির পিতা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও ভাংচুর করেছে।

২৩নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. আঙ্গুর জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বন্দর কবিলা মোড়ে প্রধান সড়কের পাশে ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কার্যালয়ে তিন মুখোশধারী প্রবেশ করে। তারা কার্যালয়ে ভেতরে থাকা চেয়ার ভাংচুর করে ও দলীয় ছবি সম্বলিত ব্যানার ছিঁড়ে ফেলে। এ খবর পেয়ে এলাকার কয়েকজন এগিয়ে গেলে মুখোশধারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে এ সময় আওয়ামী লীগ কার্যালয়ের বিপরীতে মহানগর বিএনপি নেতা ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের বাসভবনে স্থানীয় বিএনপির প্রস্তুতি সভা চলছিল।

আরও পড়ুন: যুবলীগ-ছাত্রদলের সংঘর্ষ, আহত আ.লীগ নেতা

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান জানান, ককটেল বিস্ফোরণের শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি হামলাকারীরা পালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জামান মিয়া বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানতে পারিনি। এ ঘটনায় শনিবার বিকেলে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, কবিলা মোড়ে ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাংচুর ও ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটেছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আওয়ামী লীগ নেতারা অভিযোগ দিলে তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!