বাংলাদেশ

জলবায়ু সম্মেলনে করোনার হানা

<![CDATA[

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি করোনা আক্রান্ত হয়েছেন। মিশরে চলমান কপ-২৭ জলবায়ু সম্মেলনে যোগ দিয়ে তিনি করোনা আক্রান্ত হন। শুক্রবার (১৮ নভেম্বর) দেশটির পররাষ্ট্র দফতর এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র হুইটনি স্মিথ এক বিবৃতিতে বলেন, জন কেরি টিকার সম্পূর্ণ ডোজ এবং বুস্টার ডোজ নিয়েছেন। তার শরীরে করোনার হালকা লক্ষণ রয়েছে। কপ-২৭ সম্মেলন সফলভাবে শেষ করার জন্য তিনি ফোনে বিদেশি কর্মকর্তাদের সঙ্গে কাজ করে যাচ্ছেন।

শার্ম আল-শেখে দুই সপ্তাহের জলবায়ু শীর্ষ সম্মেলনে জন কেরি মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দিচ্ছেন। এর আগে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) কেরি চীনের জলবায়ু বিষয়ক প্রতিনিধি ও কূটনীতিক শি জেনহুয়াসহ একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।

জলবায়ু পরিবর্তন রোধে কার্যকর পদক্ষেপ নিতে গেল ৬ নভেম্বর মিশরের শার্ম-আল-শেখ শহরে শুরু হয় জলবায়ু সম্মেলন কপ-টোয়েন্টি সেভেন। যে প্রত্যাশা নিয়ে শুরু হয়েছিল এবারের সম্মেলন, শেষ পর্যন্ত তার সবকিছু কি পূরণ হয়েছে? এ নিয়ে একটি প্রাথমিক খসড়া চুক্তি প্রকাশ করেছে জাতিসংঘের জলবায়ু সংস্থা। সম্মেলনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ ও সিদ্ধান্তগুলো নিয়ে তৈরি প্রাথমিক খসড়ায় উল্লেখ করা হয়, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কয়লাসহ জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আনার প্রতিশ্রুতিতে সম্মত হয়েছে অংশগ্রহণকারী দেশগুলো।

আরও পড়ুন: কপ-২৭ জলবায়ু সম্মেলনের খসড়া চুক্তি প্রকাশ

এ ছাড়া বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধির হার ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে কার্বন নিঃসরণ কমিয়ে আনতে পদক্ষেপ নেয়ার কথা জানায় ধনী দেশগুলো। এমনকি ২০১৫ সালে ঐতিহাসিক প্যারিস চুক্তিতে দেশগুলো তাপমাত্রা কমানোর যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই চুক্তির লক্ষ্যমাত্রা অর্জনের ওপরও গুরুত্বারোপ করা হয়। তবে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেয়ার বিষয়ে তহবিল গঠনের বিষয়টি অমীমাংসিতই রয়ে গেছে। দ্বীপরাষ্ট্রগুলোসহ জলবায়ু পরিবর্তনের কারণে হুমকির মুখে থাকা অধিকাংশ দেশের প্রধান দাবি ছিল এটি।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!