বিনোদন

সৈয়দপুরে বাংলাদেশ ও বিশ্বকাপের ৩২ দেশের পতাকা উত্তেলন

<![CDATA[

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। রোববার (২২ নভেম্বর) মরুর বুকে পর্দা উঠছে গ্রেটেস্ট শো অন আর্থের ২২তম আসরের। উদ্বোধনের আগেই চ্যাম্পিয়নশিপ নিয়ে হিসেব কষতে শুরু করেছেন ভক্তরা। উন্মাদনা ছড়িয়ে পড়েছে বাংলাদেশের শহর থেকে গ্রামে। বিশ্বকাপ শুরুর একদিন আগে উৎসবে মেতেছে নীলফামারীর সৈয়দপুরবাসীও।

বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ না করলেও এই খেলাকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনার ঘাটতি নেই এখানে। সমর্থকরা এরইমধ্যে বিভিন্ন দেশের জার্সি পরে ঘুরে বেড়ানোসহ সমর্থক দেশের পতাকাও উড়িয়েছেন। এবার সৈয়দপুরে বাংলাদেশ ও বিশ্বকাপের ৩২ দেশের পতাকা উত্তোলন করে উৎসব করা হয়েছে। অনুষ্ঠানে জড়ো হন শত শত নারী, পুরুষ ও শিশু। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে ছিল সময় টেলিভিশন।

শনিবার (১৯ নভেম্বর) বিকেল ৪টায় নীলফামারীর সৈয়দপুরে পতাকা উত্তোলনের অনুষ্ঠান আয়োজন হয়। শহরের নিচু কলোনি জামে মসজিদ সংলগ্ন মাঠকে সাজানো হয়েছিল বর্ণিল সাজে। অর্ধগোলাকার করে মাঝে বাংলাদেশের পতাকার জায়গা রেখে লাগানো হয়েছিল ৩২টি বাঁশ। সামনে ফিফার পতাকার জন্য বাঁশ। উৎসবমুখর পরিবেশ, অপেক্ষা শুধু দর্শক ও অতিথিদের।

এদিন বেলা ৩টার পর থেকে আশপাশের এলাকা থেকে আসতে শুরু করেন বিভিন্ন দলের সমর্থকরা। ঠিক ৪টায় কয়েকশো অতিথি ও সমর্থকের উপস্থিতিতে শুরু হয় আনুষ্ঠানিকতা। প্রথমে জাতীয় সংগীতের মাধ্যমে তোলা হয় বাংলাদেশের পতাকা। তারপর ফিফা সংগীতের মাধ্যমে বিভিন্ন দেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

আরও পড়ুন: ব্রাজিলকে সমর্থন করলেও মেসির জন্য শুভকামনা মিরাজের

পতাকা উঠানোর পর অংশগ্রহণকারী সমর্থকরা আনন্দ উল্লাসে মেতে উঠেন। মাদককে না বলার সংকল্প থেকেই নিচু কলোনির মডার্ন স্পোর্টিং ক্লাব এই অনুষ্ঠানের আয়েজন করে। খেলা চলাকালে এই পতাকাগুলো প্রতিদিন মাঠে লাগানো হবে।

রফিকুল ইসলাম বাবু নামে একজন বলেন, ‘ছোট একটি উপজেলায় বিশ্বকাপ ফুটবলকে ঘিরে এ ধরনের উন্মাদনা ভালো লাগার মতো।’

ইঞ্জিনিয়ার এসএম রাশেদুজ্জামান বলেন, ‘যুব সমাজের এই ধরনের আয়োজন দেখে মনে হচ্ছে আমরা বিশ্বকাপ ফুটবল ভেনুতে দাঁড়িয়ে আছি। এই আয়োজন প্রশংসার দাবি রাখে।’

মডার্ন স্পোর্টিং ক্লাবের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহিদ বলেন, ‘যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ও পরিচ্ছন্ন খেলাধুলা, সংস্কৃতিময় সমাজ গড়ে তুলতে ও ফুটবলকে জনপ্রিয় করতে আমাদের এই চেষ্টা।’

আরও পড়ুন: বিশ্বকাপের জন্য নানা পরিকল্পনা মমতাজের

অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর চিরিরবন্দর উপজেলা চেয়ারম্যান তারিকুল ইসলাম শাহ বলেন, ‘এ ধরনের পরিচ্ছন্ন আয়োজন সমাজে খেলাধুলার প্রতি তরুণদের আকৃষ্ট করবে। মাদক থেকে যুব সমাজ দূরে থাকবে বলে আশা রাখি।’

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!