খেলা

এক মাছের দাম সাড়ে ৫ লাখ টাকা!

<![CDATA[

প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে ২৩ কেজি ওজনের একটি পোপা মাছ ধরা পড়েছে। মাছটির দাম হাঁকানো হচ্ছে সাড়ে ৫ লাখ টাকা। শনিবার (১৯ নভেম্বর) সাগরের ‘নয় বান’ নামক এলাকায় সেন্ট মার্টিন দ্বীপের পশ্চিমপাড়ার বাসিন্দা আবদুল গণির মালিকানাধীন ‘এফবি মায়ের দোয়া-১’ ট্রলারে মাছটি ধরা পড়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আজিম।

তিনি বলেন, আবদুল গণির মালিকাধীন ‘এফবি মায়ের দোয়া-১’ ট্রলারে ওই মাছটি ধরা পড়ে। এ নিয়ে তার জালে পাঁচটি বড় পোপা মাছ ধরা পড়ল।

এর আগে একই ট্রলারে তিনবারে পাওয়া চারটি পোপা মাছ বিক্রি করে গণি ১৬ লাখ ২০ হাজার টাকা পেয়েছেন। এ জন্য দ্বীপের মানুষ তাকে পোয়া গণি নামে ডাকেন।

ট্রলার মালিক আবদুল গণি বলেন, শুক্রবার (১৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে তিন জেলেকে নিয়ে সাগরের মাছ ধরার উদ্দেশে রওয়ানা দেন। তারা সেন্টমার্টিনের দিয়ার মাথার নয়বান নামক এলাকায় ট্রলারটি নোঙর করেন। পরে রাতে জাল ফেলার পরে শনিবার (১৯ নভেম্বর) সকালে জাল টেনে তুলতেই একটি পোপা মাছ ও একটি মাঝারি আকারের লাল কোরাল দেখতে পান। মাছটি ধরা পড়ার পর ট্রলার নিয়ে বেলা সাড়ে ১১টার দিকে সেন্টমার্টিন জেটির ফিশারি ঘাটে নিয়ে যান।

আরও পড়ুন: সেই জোড়া পোপা মাছ বিক্রি পৌনে তিন লাখে

এ দিকে ২৩ কেজির পোপা মাছ ধরার খবর এলাকায় ছড়িয়ে পড়লে এক নজর দেখতে স্থানীয়রা ও পযর্টকরা ফিশারিঘাটে ভিড় করেন। পরে তিনি মাছটির দাম হাঁকান সাড়ে ৫ লাখ টাকা। ওই সময় মোহাম্মদ ফারুক নামের একজন স্থানীয় ব্যবসায়ী এক লাখ ২০ হাজার টাকায় মাছটি কিনতে চেয়েছেন। তবে তিনি বেশি দামের আশায় মাছটি এখনও বিক্রি করেননি। ভালো দাম না পেলে টেকনাফ বা কক্সবাজারে পাঠাবেন। বর্তমানে মাছটি বরফ দিয়ে ফিশারিতে রাখা হয়েছে।

টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, মাছটি ‘কালা পোপা’ নামে পরিচিত। এ মাছের মূল আকর্ষণ হলো পেটের ভেতরে থাকা পটকা বা বায়ুথলি। এই বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা হয়। এ জন্য পোপা মাছের এমন চড়া দাম। মাছের পটকা থাইল্যান্ড ও সিঙ্গাপুরে রফতানি হয়।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!