বিনোদন

এক বাছুরের দুটি পা!

<![CDATA[

দিনাজপুরের চিরিরবন্দরে জন্ম নিয়েছে দুই পায়ের একটি বাছুর। স্বাভাবিকভাবে গরুর চারটি পা থাকে; কিন্তু জন্ম নেয়া ওই বাছুরটির শুধুমাত্র সামনের দুটি পা রয়েছে। পেছনের পা দুটি নেই। দুই পা নিয়ে কিছুতেই দাঁড়াতেই পারছে না বাছুরটি।

শনিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার আব্দুলপুর ইউনিয়নের দক্ষিণ সুকদেবপুর এলাকার দুলাল হোসেনের গাভী ওই বাছুরটির জন্ম দেয়।

এ দিকে এ খবর ছড়িয়ে পড়ার পর থেকে বাছুরটি এক নজর দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসছে উৎসুক জনতা।

দুই পায়ের বাছুর দেখতে আসা প্রতিবেশী আশরাফ আলী বলেন, দুই পা-ওয়ালা বাছুর আমি আগে কখনো দেখিনি। যখন শুনলাম এখানে দুই পা-ওয়ালা গরুর বাছুর হয়েছে তখন দেখতে এলাম।

আরও পড়ুন:৫ পায়ের বাছুর!

গরুর মালিক দুলাল হোসেন বলেন, বাছুরটি দুই পা নিয়ে জন্মেছে। লাল রঙ্গের বাছুরটি চারটি পায়ের মধ্যে পেছনের দুটি পা নেই। আবার লেজটুকু ও একটি কান খুব ছোট আকৃতির। তবে নাক, চোখ ঠিক থাকলেও মুখ একটু বাঁকা। জিহ্বা স্বাভাবিকের চেয়ে বড়। বাছুরটি দেখার জন্য অনেক লোকজন আসছেন। আমি তো কাউকে আসার জন্য মানাও করতে পারছি না। তবে বাছুরটি বর্তমানে অসুস্থ। মায়ের দুধ খাচ্ছে না। বোতলে করে খাওয়ানো হচ্ছে।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের উপ সহকারী কর্মকর্তা (প্রজনন) মো. সাদ্দাম হোসেন বলেন, এটাকে মেডিকেলের ভাষায় বলা হয় কনজেনিটাল এনোমালিস। এটা একটা জিনগত সমস্যা। আমাদের শরীরের সব কিছুর জন্য যেমন, কোনো না কোনো জিন দায়ী। তেমনি বাছুরটির সামনের পা বৃদ্ধির জন্য জিন দায়ী। সেই জিনটির কোনো সমস্যা থাকায় ভ্রূণ অবস্থায় বাছুরটির পায়ের স্বাভাবিক বৃদ্ধি ঘটেনি। সৃষ্টিকর্তার ওপরে কারো হাত নাই। সৃষ্টিকর্তা চাইলে সব সম্ভব।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!