গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যার অভিযোগ
<![CDATA[
গাইবান্ধা সদর উপজেলার পাঠানডাঙ্গা গ্রামে জমিজমা সংক্রান্ত জেরে তোফায়েল (৬০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
সোমবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের পাঠানডাঙ্গা গ্রামে জমির আইল কাটা নিয়ে এ ঘটনা ঘটে। নিহত মো. তোফায়েল পাঠানডাঙ্গা গ্রামের মৃত হাফিজল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে জমির আইল কাটা নিয়ে তোফায়েল ও প্রতিপক্ষ আলমগীর হোসেনের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় আলমগীর হোসেন তাকে কিলঘুষি মারলে তোফায়েল অসুস্থ হয়ে যান। এ সময় তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
আরও পড়ুন: খিলগাঁওয়ে দুই বাসের রেষারেষিতে শিশু নিহত
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদার রহমান জানান, মরদেহে উল্লেখযোগ্য কোনো চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
]]>




