খেলা

ডেঙ্গুতে মৃত্যু আরও ৩, আক্রান্ত ৫১৫

<![CDATA[

দেশে সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫১৫ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৫১৫ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২৬৬ জন এবং ঢাকার বাইরে ২৪৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন: যেসব লক্ষণে বুঝবেন লিভার মারাত্মকভাবে আক্রান্ত

বর্তমানে সারা দেশে মোট ২ হাজার ২৩১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ হাজার ২৪৩ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ৯৮৮ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মোট ৫৩ হাজার ৯২৮ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা মোট ৩৪ হাজার ৬২৬ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ভর্তি রোগীর সংখ্যা মোট ১৯ হাজার ৩০২ জন।

সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যুসহ ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ২৩৭ জনের। এ বছর ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়।

একই সময় সারা দেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা মোট ৫১ হাজার ৪৬০ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা মোট ৩৩ হাজার ২৪০ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা মোট ১৮ হাজার ২২০ জন।

আরও পড়ুন: শীতে ধুলাবালি থেকে বাঁচতে কী করবেন?

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!