দূতাবাস-বিমানবন্দরে দেশীয় পণ্যের বিক্রয় কেন্দ্র চালুর তাগিদ
<![CDATA[
এসএমই শিল্পের উৎপাদিত দেশীয় পণ্যের বিশ্বব্যাপী প্রচারের জন্য বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে আলাদা প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র চালুর তাগিদ দিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এসএমই ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
এসময় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, দেশের ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতির জন্য রাজধানীতে ১০তম জাতীয় এসএমই মেলা শুরু হবে। ২৪ নভেম্বর থেকে শুরু হয়ে ১০ দিনের এ মেলা ৩ ডিসেম্বর পর্যন্ত চলবে।
তিনি জানান, রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এবারের মেলায় শতভাগ দেশীয় পণ্যের সমাহার থাকবে। এছাড়া মেলায় ৩২৫টি এসএমই প্রতিষ্ঠানের ৩৫০টি স্টল থাকবে।
আরও পড়ুন: একনেকে ৪ হাজার ৮২৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
মেলায় অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর ৬০ শতাংশই নারী উদ্যোক্তা বলেও জানান প্রতিমন্ত্রী।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা বিনামূল্যে মেলা ঘুরতে ও পণ্য কিনতে পারবেন।
মেলায় পণ্য প্রদর্শন ও বিক্রি ছাড়াও এসএমই খাতের সংকট, সম্ভবনা এবং করণীয় নিয়ে ৫টি সেমিনার আয়োজন করা হবে বলেও জানানো হয়েছে।
মেলার শেষদিন ৫টি ক্যাটাগরিতে ৬ জন উদ্যোক্তাকে জাতীয় এসএমই পুরস্কার দেয়া হবে।
]]>




