নতুন প্রেমে মজেছেন অভিনেত্রী, আগামী বছরই বিয়ে
<![CDATA[
লাইম লাইট ক্যামেরার সামনে যারা কাজ করেন, তাদের নিয়ে সাধারণ মানুষের আগ্রহ সবসময় বেশিই থাকে। কিছু তারকা আছেন তাদের ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনতে চান না, আবার কেউ তার ঠিক বিপরীত।
বিপরীত স্রোতে হাঁটা ওপার বাংলার অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। দেড় মাস হলো অভিনেত্রী রূপসার জীবনে এসেছে নতুন মানুষ। চুটিয়ে প্রেম করছেন তিনি। তার সোশ্যাল মিডয়ায় ঢু মারলেই মিলছে তার প্রমাণ।
অভিনেত্রীর জীবনে জুড়েছে নতুন নাম সায়নদ্বীপ সরকার। তিনি শোবিজের কেউ নন। আদ্যোপান্ত করপোরেট জীবন। দেড় মাস আগে এক বন্ধুর বাড়িতেই তাদের প্রথম দেখা। আর প্রথম ঝলকেই ভালোলাগা তৈরি হয়ে যায়। জীবনের নতুন মানুষ আসায় তাই মন এখন বেশ ফুরফুরে নায়িকার।
অভিনেত্রীর ভাষায়: কীভাবে কী হয়ে গেল তিনি নিজেও টের পাননি। সবাই তাদের দুজনকে দেখে বেশ পছন্দও করেছে। সবার ভালো বলা দেখে নাকি কিছুটা ভয়ও পাচ্ছেন এই অভিনেত্রী।
আরও পড়ুন: আমার মৃত্যুতে কেউ RIP লিখবেন না: শ্রীলেখা
সেই সঙ্গে আরও বলেছেন, যার সঙ্গে তিনি তার ভবিষ্যৎ দেখছেন, তাকে লুকানোর কিছু নেই। তিনি তার প্রেমিক সায়নদ্বীপের সঙ্গে খুশি আছেন। আগামী বছর অর্থাৎ ২০২৩-এ বাগদানপর্বটা সেরে নিতে চান তিনি। সেই বছছের শেষের দিকে বিয়ের পর্ব সারতে চান। খবর আনন্দ বাজারের।
কিছু দিন আগেই মুক্তি পেয়েছে রূপসার ওয়েব সিরিজ ‘ইন্সপেক্টর নলিনীকান্ত’। এ ছাড়াও একটি নতুন সিনেমার কাজ চলছে এবং কথা হয়ে রয়েছে বেশ কিছু টিভি সিরিয়ালের।
]]>




