শীতের তীব্রতা বৃদ্ধির পূর্বাভাস, বাড়বে কুয়াশাও
<![CDATA[
সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্র হ্রাস পেয়ে শীতের তীব্রতা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে ভোরের দিকে দেশের নদী অববাহিকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা কুয়াশা বৃদ্ধির কথাও পূর্বাভাসে জানানো হয়েছে।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক বার্তায় বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আগামী ২ দিন সারাদেশের আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে। তবে পরবর্তী ৩ দিন রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
এছাড়া সারা দেশে গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। দেশে সর্বোচ্চ ৩১.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র রেকর্ড করা হয়েছে সন্দীপে এবং সর্বনিম্ন ১২.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়।
আরও পড়ুন : সঠিক পূর্বাভাস দিতে কেন ব্যর্থ হচ্ছে আবহাওয়া দফতর
অন্যদিকে আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার সকাল ৬টায় দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি পশ্চিম পশ্চিম মধ্য-বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। এটি আরো পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে ক্রমে দুর্বল হতে পারে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ বিহার ও এর পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬টা ১৯ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে।
]]>




