প্রথম আসরের শিরোপজয়ীদের মুখোমুখি দক্ষিণ কোরিয়া
<![CDATA[
বিশ্বকাপে প্রথম আসরের শিরোপা জয়ী উরুগুয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছিল ১৯৫০ সালে। দীর্ঘ ৭২ বছরের শিরোপাখরা ঘোচাতে কাতার মিশনে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) মাঠে নামছে সেলেস্তেরা, প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। এডুকেশন সিটি স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি।
এবার নিজেদের ১৪তম বিশ্বকাপে অংশ নিচ্ছে উরুগুয়ে। আর দক্ষিণ কোরিয়ার এটি ১১তম বিশ্বকাপ। ইতিহাসে তাদের সর্বোচ্চ সাফল্য সেমিফাইনাল পর্যন্ত। ২০১০ সালের আসরে শেষ চারে উঠেছিল থেগোক যোদ্ধারা। অন্যদিকে, রাশিয়া বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠেছিল উরুগুয়ে। এই নিয়ে অষ্টমবারের মতো বিশ্বকাপের ময়দানে মুখোমুখি হতে যাচ্ছে উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া।
কাতার বিশ্বকাপে উরুগুয়ের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন ৩৫ বছর বয়সী দুই অভিজ্ঞ তারকা লুইস সুয়ারেজ এবং এডিনসন কাভানি। মরুরু বুকেই সম্ভবত তাদের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। এ ছাড়াও তিন বর্ষীয়ান ফুটবলার- গোলকিপার ফার্নান্দো মুসলেরা, ডিফেন্ডার দিয়েগো গডিন এবং মার্টিন কাসেরেসও রয়েছেন উরুগুয়ের বিশ্বকাপ স্কোয়াডে।
বিশ্বকাপের গত আসলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানিকে ২-০ গোলে হারিয়েছিল দক্ষিণ কোরিয়া। যদিও গত দুই আসরে গ্রুপ পর্ব পেরোতে পারেনি এশিয়ান দেশটি। এবার কাতার মিশনে নিজেদের প্রথম ম্যাচে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের সামনে রাশিয়া বিশ্বকাপে জার্মান বধের নায়করা।
আরও পড়ুন: প্রথমবার মুখোমুখি সুইজারল্যান্ড-ক্যামেরুন, কেমন হবে লড়াই
১২ বছর পর ফের নকআউট পর্বে ওঠার লক্ষ্য নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে জান কোচ পাউলো বেন্তো। রক্ষণভাগ, মাঝমাঠ এবং আক্রমণভাগে রেখেছেন যোগ্যদেরই। তবে দলের অন্যতম সেরা তারকা সন হিউং মিনের ফিটনেস নিয়ে একটু উদ্বিগ্ন ছিলেন কোচ। তবে হাত ছাড়া করেননি তাকে। চ্যাম্পিয়ান্স লিগে খেলতে গিয়ে বাঁ চোখে বড় ধরনের চোট পেয়েছিলেন টটেনহ্যাম হটস্পার তারকা। গত মাসেই তার অস্ত্রোপচার হয়েছিল। আশঙ্কা কাটিয়ে প্রথম ম্যাচ থেকেই সন হিউং মিনকে পাচ্ছে দক্ষিণ কোরিয়া।
আরও পড়ুন: ব্রাজিলের ম্যাচ দেখবেন যেভাবে
এখন পর্যন্ত আট দেখায় বিশ্বকাপের দুই ম্যাচসহ ছয়টি জিতেছে উরুগুয়ে। ড্র হয়েছে এক ম্যাচ। দুই দলের সবশেষ দেখায় ২০১৮ সালে উরুগুয়ের বিপক্ষে নিজেদের একমাত্র জয় পেয়েছে দক্ষিণ কোরিয়া।
]]>




