খেলা

চাঁদপুরে ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু

<![CDATA[

চাঁদপুরের মতলব দক্ষিণে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক নারী যাত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) উপজেলার নারায়ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসমা বেগমের (৩৮) বাড়ি একই উপজেলার কাজিয়াড়া গ্রামে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে ট্রাক নিয়ে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা ধাওয়া করে পাশের আশ্বিনপুর এলাকা থেকে ট্রাকটি আটক করে। কিন্তু স্থানীয়দের চোখ ফাঁকি দিয়ে চালক পালিয়ে যায়।

আরও পড়ুন: সাভারে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ দুর্ঘটনায় একজন নিহত ছাড়াও আরও দুজন আহত হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি জানান, বেপরোয়া গতিতে চালনার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!