বিনোদন

সাবেক স্ত্রীর সঙ্গে ঘুরতে গেলেন আমির খান

<![CDATA[

বলিউডের পারফেকশনিস্ট আমির খান। দীর্ঘ ৩৫ বছর ধরে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করেছেন আমির খান। সম্প্রতি অভিনয় থেকে বিরতি নেয়ার ঘোষণা দেন এই সুপারস্টার। এবার যেন তার প্রমাণই দিলেন তিনি।

আমির খান তার সাবেক স্ত্রী কিরণ রাওকে নিয়ে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে ভারতের মুম্বাই এয়ারপোর্ট থেকে এক ফ্লাইটে উড়ে যান। তবে ঠিক কোথায় গিয়েছেন ছুটি কাটাতে তা জানা যায়নি। তার আগে মুম্বাই বিমানবন্দরে একসঙ্গে ক্যামেরাবন্দি আমির-কিরণ ও তাদের ছেলে আজাদ। ক্যামেরার সামনে ছেলেকে নিয়ে হাসিমুখে দুজনে পোজ দেন। এ রকম কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে অন্তর্জালে।

সেই ছবি নেটদুনিয়ায় দেখে অনুরাগীদের মন্তব্য, সম্পর্ক প্রসঙ্গে আমির-কিরণের বন্ধুত্ব অনেকের কাছেই উদাহরণ হয়ে থাকবে। এহেন মন্তব্যের পিছনেও যথেষ্ট কারণ রয়েছে। সম্পর্কে বিচ্ছেদ আনলেও তারা জানিয়েছিলেন, একসঙ্গে সন্তানকে বড় করে তুলবেন। বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করার পরও বিভিন্ন অনুষ্ঠানে আমির ও কিরণকে একসঙ্গে দেখা যায়। কয়েক দিন আগে আমিরকন্যা ইরা খানের বাগদান সম্পন্ন হয়। এ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন কিরণ রাও।

আরও পড়ুন: ভারতের চলচ্চিত্র উৎসবে মিমি-ফারিয়া

ব্যক্তিগত জীবনে দুইবার বিয়ে করেছেন আমির খান। প্রেম করে পাশের বাসার মেয়ে রিনা দত্তকে ১৯৮৬ সালে বিয়ে করেন এ অভিনেতা। কিন্তু ২০০২ সালেই তাদের বিচ্ছেদ হয়। ‘লগান’ সিনামার সেটে কিরণ রাওয়ের সঙ্গে পরিচয় হয় আমিরের। এরপর তাদের বন্ধুত্ব থেকে প্রেম এবং ২০০৫ সালে বিয়ে করেন এই জুটি। গত বছর আকস্মিকভাবে কিরণের সঙ্গে ১৫ বছরের সংসারে বিচ্ছেদের ঘোষণা দেন আমির খান।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!