জয়পুরহাটে পুকুরে পড়ে বৃদ্ধের মৃত্যু
<![CDATA[
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় পুকুরের পানিতে পড়ে জালাল উদ্দীন (৭০) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে তার মরদেহ দেখে পুলিশকে খবর দেয় প্রতিবেশীরা।
মৃত ব্যক্তি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তুলশীগঙ্গা ইউনিয়নের দাশড়া মালিগাড়ী গ্রামের বাসিন্দা।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন অবস্থায় বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করতেন। কিন্তু হঠাৎ করেই বৃহস্পতিবার দুপুরে উপজেলার ইটাখোলা বাজারের শাহীন নামে এক ব্যবসায়ীর চাতালসংলগ্ন পুকুরে মৃতদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা।
আরও পড়ুন: চাঁদপুরে ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু
এ সময় খবর পেয়ে ঘটনাস্থলে মৃতদেহের পরিচয় শনাক্ত করে ক্ষেতলাল থানা পুলিশ। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য অনুমতি দেয়া হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
]]>




