বাংলাদেশ

ফরিদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

<![CDATA[

ফরিদপুরের সালথায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. ফিলাট ফকির (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২৫ নভেম্বর) দুপুর আড়াই টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের বাউষখালি-পুরাপাড়া সড়কের বাউষখালি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ফিলাট ফকির বাউষখালি গ্রামের মোসলেম ফকিরের ছেলে।

নিহতের ভাই এমদাদ ফকির জানান, দুপুরে ফিলাট ফকির মোটরসাইকেল চালিয়ে বাউষখালি স্কুল মাঠ থেকে সড়কে ওঠার সময় পুরাপাড়ার দিক থেকে দ্রুতগতিতে আসা অপর আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফিলাট ফকির ফকির গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, আহত ১

এদিকে দুর্ঘটনাস্থলে লোকজন জড়ো হওয়ার আগেই অপর মোটরসাইকেল চালক দ্রুতগতিতে সটকে পড়ে বলে জানান স্থানীরা।

সালথা থানার এসআই আওলাদ হোসেন দুর্ঘটনায় নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!