অনুমতি ছাড়া পেঁচা আমদানি, ২০ লাখ টাকা জরিমানা
<![CDATA[
অনুমতি না নিয়ে সাধারণ পাখির নামে ১৭টি পেঁচা পাখি আমদানি করায় আমদানিকারক প্রতিষ্ঠানকে ২০ লাখ টাকা জরিমানা করেছে বন বিভাগ।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গোতে কাস্টমস কর্তৃপক্ষের সহযোগিতায় পেঁচাগুলো জব্দ করা হয়।
কাস্টমসের দেয়া তথ্যের ভিত্তিতে এদিন ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানার নেতৃত্বে বন বিভাগের একটি দল বিমানবন্দর কার্গোতে পরিদর্শনে যায়।
আরও পড়ুন: আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ২০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
পরিদর্শন টিমে অংশ নেয়া ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন কর্মকর্তা কাজল তালুকদার জানান, আমদানির অনুমতি না নিয়েই মালি থেকে পেঁচাগুলো আমদানি করে মেসার্স শাহজালাল পেটস্ অ্যান্ড ফার্মিং আমদানিকারক।
এনওসি বহির্ভূত হওয়ায় ১৭টি পেঁচা আটক এবং কাস্টমস আইন লঙ্ঘন করায় ১৯ লাখ ৫২ হাজার টাকা জরিমানা আদায় করা হয় বলেও জানান তিনি।
আটক ১৭টি পোষা পাখি (পেঁচা) পরিপালন ও সংরক্ষণের জন্য গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পাঠানো হয়েছে।
]]>




