বাংলাদেশ

মেসিকে থামানোর কৌশল জানালেন মেক্সিকান কোচ

<![CDATA[

কাতার বিশ্বকাপে এক ওচোয়ার কল্যাণে পোল্যান্ডের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে মেক্সিকো। শনিবার (২৬ নভেম্বর) আর্জেন্টিনার বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে মাঠে নামবে তারা। তার আগে আর্জেন্টিনার অধিনায়ক মেসিকে থামানর কৌশল জানালেন মেক্সিকান কোচ জেরার্ডো মার্তিনো।

২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে ছিলেন বর্তমান মেক্সিকান কোচ জেরার্ডো মার্তিনো। তবে তার নেতৃত্বে ভালো ফল করতে পারেনি আলবেসেলেস্তারা। তবে ২০১৯ সালে মেক্সিকোর দায়িত্ব নেয়ার পর দলকে ভালো ভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছেন ৬০ বছর বয়সী এই আর্জেন্টাইন। 

আরও পড়ুন: বাঁচামরার ম্যাচে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ 

এবারের বিশ্বকাপে জায়ান্ট কিলারের তকমা নিয়ে কাতার এসেছে মেক্সিকো। যদিও তাদের দলে বিশ্বমানের কোন খেলোয়াড় নেই। তবুও, যারা আছেন তাদের দিয়েই আর্জেন্টিনাকে রুখে দিতে চান। নির্দিষ্ট করে বলতে গেলে মেসিকে।  

শুক্রবার (২৫ নভেম্বর) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আসেন মার্তিনো। সেখানে কথা বলার এক পর্যায়ে নিজের সাবেক শিষ্য মেসিকে থামানো কতটা কঠিন হবে তা নিয়ে কথা বলেছেন মার্তিনো। আর মেসিকে থামানোর প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা মেসিকে মোকাবিলা করেছে, তারা সবাই একই কথাই বলেছে। আমরা যা করি সে জন্য না, তাকে এ জন্য থামানো যায়, কারণ সে একটি বাজে দিন কাটিয়েছে।’

মার্তিনো আরও বলেছেন, ‘মেসি তার সেরা ছন্দে থাকবে, এটা বিবেচনায় নিয়েই আমাদের প্রস্তুতি নিতে হবে। আমাদের কখনো এটা ভাবা উচিত না যে, সে তার সেরা ছন্দে থাকবে না। কারণ, পুরো ৯০ মিনিট ছন্দে না থেকেও মাত্র ৫ মিনিটের খেলায় ম্যাচ শেষ করে দেওয়া যায়। আপনাকে তাই ম্যাচের পুরোটা সময় খুবই মনোযোগী থাকতে হবে এবং তার ওপর চোখ রাখতে হবে।’ 

আরও পড়ুন:  আর্জেন্টিনা নাকি মেক্সিকো, পরিসংখ্যানে কারা এগিয়ে?

এখন পর্যন্ত বিশ্বকাপে তিনবার মুখোমুখি হয়েছে মেক্সিকো ও আর্জেন্টিনা, যেখানে সবকটিতে জয় আলবেসেলেস্তেদের। শুধু বিশ্বকাপেই নয়, ইতিহাসে এই দুই দলের লড়াইয়েও অনেক এগিয়ে আর্জেন্টিনা। মেক্সিকোর সঙ্গে এ পর্যন্ত সব মিলিয়ে ৩০ ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। যেখানে আর্জেন্টিনার জয় ১৫ টিতে। ৪ ম্যাচ জিতেছে মেক্সিকো ও বাকি ১১ ম্যাচ ড্র হয়েছে। 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!