খেলা

রমজান সামনে রেখে বাজারে চিনির মজুত ‘পর্যাপ্ত’

<![CDATA[

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ‘আমাদের চিনির কোনো অভাব নেই। রমজান সামনে রেখে বাজারে পর্যাপ্ত চিনির মজুত আছে।’

শনিবার (২৬ নভেম্বর) সকালে রাজশাহী সার্কিট হাউসে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, রমজান পর্যন্ত চিনির মজুত পর্যাপ্ত রয়েছে। তারপরও বাণিজ্য মন্ত্রণালয়কে আরও এক লাখ টন চিনি আনার নির্দেশনা দেয়া হয়েছে।

আরও পড়ুন: ঠান্ডা রাজধানীর বাজার

তিনি বলেন, দেশের পাটকল, চিনিকলসহ বন্ধ বিভিন্ন কারখানা পিপিপির (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) আওতায় সচল করা হবে। পুরোনো কারখানাগুলোয় নতুন মেশিন স্থাপন করা হবে। বিদেশি ও দেশি ব্যবসায়ীদেরও এর সঙ্গে সম্পৃক্ত করা হবে।

মতবিনিময় সভায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্, আরএমপির পুলিশ আবু কালাম সিদ্দিক, বিসিকের আঞ্চলিক পরিচালক রেজাউল আলম সরকার, জেলা প্রশাসক আব্দুল জলিলসহ চেম্বার অব কমার্স, বিসিক ও ব্যবসায়ী বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!