খেলা

বাগেরহাটে কারাগারে হাজতির মৃত্যু

<![CDATA[

বাগেরহাট জেলা কারাগারে বন্দি মো. সেলিম ফরাজী (৭০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১২টায় বাগেরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে অসুস্থ হয়ে পড়লে ওই রাতে তাকে হাসপাতালে ভর্তি করে কারাগার কর্তৃপক্ষ। সেলিম ফরাজী বাগেরহাট শহরের হরিনখানা এলাকার প্রয়াত কাশেম ফরাজীর ছেলে।

বাগেরহাট জেলা হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, ঠাণ্ডা ও শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে রাত ১২টার কিছু আগে কারাগার থেকে ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: রাজশাহী কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

বাগেরহাট জেলা কারাগারের জেল সুপার এ এস এম কামরুল হুদা বলেন, একটি চুরি মামলার আসামি মো. সেলিম ফরাজি গত ২১ নভেম্বর থেকে বাগেরহাট জেলা কারাগারে ছিলেন। শুক্রবার রাতে হঠাৎ তার শ্বাসকষ্টসহ অসুস্থতা দেখা দিলে চিকিৎসার জন্য বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে শনিবার (২৬ নভেম্বর) বিকালে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!