বিনোদন

দুই বোনের গল্প নিয়ে গোয়ায় জয়া আহসান

<![CDATA[

‘আ টেল অব টু সিস্টারস’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ারের জন্য গোয়া গিয়েছেন অভিনেত্রী ও মডেল জয়া আহসান। তার অফিশিয়াল ফেসবুক পেজে অভিনেতা-কলাকুশলীদের সঙ্গে ছবি শেয়ার করেছেন এই ঢালিউড সেনসেশন।

মাত্র চার ঘণ্টার ব্যবধানে দুটি পোস্ট দেখা গেল ঢালিউড সেনসেশন জয়া আহসানের ভেরিফায়েড অফিশিয়াল ফেসবুক পেজে। পোস্টে দেয়া ছবিতে ‘আ টেল অব টু সিস্টারস’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার, সেকেন্ড স্ক্রিনিং আর অ্যাওয়ার্ডের কথাও উল্লেখ আছে।

একটি পোস্টে ‘আ টেল অব টু সিস্টারস’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার কোথায় হয়েছে তা-ও লিখেছেন জয়া। ভারতীয় গোয়া এনএফডিসির আয়োজনে আইএফএফআই উৎসবে প্রথমবারের মতো দেখানো হলো জয়া আহসানের ‘আ টেল অব টু সিস্টারস’। এমনকি ইউনেস্কো গান্ধী স্বর্ণপদক পুরস্কারের জন্য মনোনয়নও পেয়েছে ‘আ টেল অব টু সিস্টারস’, পোস্টে এমনটাই লিখেছেন জয়া।

আরও পড়ুন: বুবলীর বক্তব্য অপুর কাছে ‘হাস্যকর’

পোস্টটিতে শেয়ার করা ছবিগুলোর মধ্যে লক্ষণীয় হলো, শুধু জয়া আহসান নন, তার সঙ্গে রয়েছেন একঝাঁক তারকা। চঞ্চল চৌধুরী, আফসানা মিমিসহ অনেকেই আছেন তার সঙ্গে। অর্থাৎ, গোয়া এনএফডিসিতে তারাও সাথী হয়েছেন জয়া আহসানের ।

তবে বাংলাদেশে কবে নাগাদ ‘আ টেল অব টু সিস্টারস’ দেখানো হবে, সে বিষয়ে কোনো কিছুই লেখা নেই।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!