বাংলাদেশ

৫ মাসে পদ্মা সেতুর টোল আদায় ৩২৭ কোটি ছাড়াল

<![CDATA[

চলতি বছরের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনের পরদিন ২৬ জুন থেকে সেতু দিয়ে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। ২৬ জুন থেকে ২৬ নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে যানবাহন পারাপার হয়েছে ২২ লাখ ৮০ হাজার ৪৭৬টি। আর এ থেকে প্রতিদিন গড় টোল আদায়ের হার দুই কোটি ১২ লাখ ৫২ হাজার টাকারও বেশি। আর গত পাঁচ মাসে এ পর্যন্ত টোল আদায় হয়েছে ৩২৭ কোটি ২৯ লাখ ৩১ হাজার ৫৫০ টাকা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, যান চলাচলের প্রথম দিন ২৬ জুন পদ্মা সেতু দিয়ে ১৮ ঘণ্টায় মোটরসাইকেলসহ ৫১ হাজার ৩১৬টি যান পারাপার হয়। যা থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৯ লাখ ৩১ হাজার ৫৫০ টাকা। এর মধ্যে মাওয়া প্রান্তে ২৬ হাজার ৫৮৯টি যানবাহনের টোল উঠেছে এক কোটি ৮ লাখ ৮৭ হাজার ১৫০ টাকা। জাজিরা প্রান্তে ২৪ হাজার ৭২৭টি যানবাহনের বিপরীতে টোল উঠেছে এক কোটি ৪৪ হাজার ৪০০ টাকা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পাঁচ মাসে মাওয়া ও জাজিরা প্রান্ত হয়ে পাড়ি দিয়েছে ২২ লাখ ৮০ হাজার ৪৭৬টি যান। এতে টোল আদায় হয়েছে ৩২৭ কোটি ২৯ লাখ ৩১ হাজার ৫৫০ টাকা। 

আরও পড়ুন: জানুয়ারিতে ডলার সংকট কেটে যাবে: সালমান এফ রহমান

গবেষকরা বলছেন, পদ্মা সেতুর কারণে যোগাযোগে আমূল পরিবর্তনের পাশাপাশি অর্থনীতির গতি আসতে শুরু করেছে। সেতু ঘিরে অর্থনৈতিক অঞ্চল তৈরির প্রক্রিয়া ছাড়াও দেশের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত হিমায়িত মৎস্য ও পাটশিল্পের নতুন সম্ভাবনার দ্বার খুলেছে।

এ ছাড়া পদ্মা সেতুর কারণে দেশে আমদানি-রফতানি বাণিজ্য আরও সহজ হয়েছে বলছেন সংশ্লিষ্টরা। মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি এক দশমিক ২৩ শতাংশ বাড়ার লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে। আর দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জিডিপি প্রবৃদ্ধি বাড়াবে দুই দশমিক তিন শতাংশ।

অর্থনীতিবিদরা বলছেন, পদ্মা সেতুর কারণে জিডিপিতে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার যোগ হবে, যা সেতুটির ব্যয়ের প্রায় তিনগুণ বেশি।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!