বাংলাদেশ

দেশে করোনায় মৃত্যু-শনাক্ত দুই-ই বাড়ল

<![CDATA[

দেশে সবশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সব মিলিয়ে দেশে করোনায় এখন পর্যন্ত ২৯ হাজার ৪৩২ জনের মৃত্যু হয়েছে। আর করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৫৫৬ জনে।

সোমবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে রোববার (২৭ নভেম্বর) করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে একই সময়ে করোনা আক্রান্ত হন ১৬ জন।

আরও পড়ুন: যেসব লক্ষণে বুঝবেন লিভার মারাত্মকভাবে আক্রান্ত

এদিকে একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ১১৬ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৫ হাজার ৬৯৪ জন।

এছাড়া সবশেষ ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৯০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৬৮১টি নমুনা। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৫০ লাখ ৯৪ হাজার ১১৫ জনের।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর একই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।

পরবর্তী সময়ে করোনার ডেলটা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত বছর জুন থেকে রোগীর সংখ্যা হুহু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল।

২০২১ সালের ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এরমধ্যে ৫ ও ১০ আগস্ট সর্বোচ্চ ২৬৪ জন করে মৃত্যু হয়। এরপর গত ১৩ আগস্ট মৃতের সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে। ডেলটার পর করোনার নতুন ধরন ওমিক্রন আঘাত হানে।

আরও পড়ুন: শীতে ধুলাবালি থেকে বাঁচতে কী করবেন?

গত ২০ এপ্রিল করোনায় আবারও মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদফতর। এরপর টানা ৩০ দিন করোনায় মৃত্যুশূন্য দিন পার করে বাংলাদেশ। সম্প্রতি করোনার চতুর্থ ঢেউ শুরু হলেও এখন পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!