খেলা

হাজিরা দিতে এসে আদালত প্রাঙ্গণে আসামির মৃত্যু

<![CDATA[

ফরিদপুরে আদালতে হাজিরা দিতে এসে আদালত প্রাঙ্গণে মাহাবুবুর রহমান গাজী (৩৬) নামে এক আসামির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল ১০টার দিকে ফরিদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের প্রথম আদালতের সামনে এ ঘটনা ঘটে।

মৃত্যু হওয়া মাহবুবুর রহমান সাতক্ষীরার আশাশুনি থানার শ্রীউলা গ্রামের মশিউর রহমান গাজীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, মাহাবুবুর একটি সড়ক দুর্ঘটনার মামলার আসামি ছিলেন। যার কোতোয়ালি থানার মামলা নম্বর-১৪। তিনি এ মামলার হাজিরা দিতে ফরিদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের প্রথম আদালতের বিচারক মো. ফরিদ আহম্মেদের কোর্টের বারান্দায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: হাতে ‘সব আমার মায়ের দোষ’ লিখে দম্পতির আত্মহত্যা

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শামীম হাসান বলেন, খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে ফরিদপুরের জেনারেল হাসপাতালে নিয়ে যাই।

ফরিদপুরের কোর্ট পরিদর্শক মো. আবুল খায়ের মিয়া বলেন, আদালতে হাজিরা দিতে এসে মাহাবুবুর রহমান নামে এক আসামি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন।

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!