খেলা

পুলিশ স্টাফ কলেজে ক্রিমিনোলজি কোর্সে ভর্তি ফরম জমার সময়সীমা বৃদ্ধি

<![CDATA[

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর মিরপুর-১৪ নম্বরে অবস্থিত বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষে (৭ম ব্যাচ) ‘মাস্টার অব অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট (MACPM)’ প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা, নন-পুলিশ কর্মকর্তা (ক্যাডার/নন-ক্যাডার সিভিল কর্মকর্তা, সামরিক কর্মকর্তা এবং পেশাজীবী) যাদের নিম্নবর্ণিত যোগ্যতা রয়েছে তারাই এই মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন।

ভর্তির যোগ্যতা: পুলিশ পরিদর্শক এবং তদুর্ধ্ব কর্মকর্তাদের ২ বছরের চাকুরির অভিজ্ঞতা, নন-পুলিশ কর্মকর্তাদের জন্য ৩ বছরের চাকুরির অভিজ্ঞতা ও মাস্টার্স ডিগ্রী অথবা ৪ বছরের স্নাতক (সম্মান) ডিগ্রী।

আবেদনের সময়কাল: ১০ নভেম্বর ২০২২

আরও পড়ুন : সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৫০ কর্মকর্তার পদায়ন

ভর্তি ফরম জমা দেয়ার শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২২; বিকাল ৪টা পর্যন্ত। যা বর্ধিত করে ১৫ ডিসেম্বর ২০২২ পর্যন্ত করা হয়েছে।

এছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও ভর্তির ফরম www.psc.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া সরাসরি যোগাযোগ করা যাবে MACPM, কক্ষ নম্বর- ৪০৮, পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ, মিরপুর-১৪, ঢাকা-১২০৬; এই ঠিকানায়। 

 

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!