দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ: হুইপ ইকবালুর
<![CDATA[
দিনাজপুরে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার সময় ২৪ লাখ টন খাদ্য ঘাটতি ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনায় সেই ঘাটতি পূরণ করে দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। শুধু তাই নয়, বিভিন্ন দেশের খাদ্য সংকট মোকাবিলায় বাংলাদেশ এখন সহায়তা করছে।
মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেলে দিনাজপুর সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এসব কথা বলেন।
হুইপ ইকবালুর রহিম বলেন, দিনাজপুরে আত্রাই নদীর ওপর রাবার ড্রাম নির্মাণের কারণে এখন সব মৌসুমেই পানি পাওয়া যায়। যে কারণে কৃষকরা প্রায় ১০ হাজার হেক্টর জমিতে অতিরিক্ত ফসল উৎপাদন করতে পারছেন।
আরও পড়ুন: দেশে খাদ্যপণ্যের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম, উপজেলা কৃষি অফিসার আসাদুজ্জামান প্রমুখ।
সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ভর্তুকি মূল্যে কৃষকদের সাতটি কম্বাইন হারভেস্টার, একটি রিপার বাইন্ডার, দুইটি রাইস ট্রান্সপ্লান্টার, তিনটি পাওয়ার থ্রেসার, মেইজ শেলার, পটেটো ডিগারসহ কৃষি যন্ত্র বিতরণ করা হয়।
]]>




