গণসমাবেশস্থল নিয়ে নাটক করে লাভ নেই: মির্জা আব্বাস
<![CDATA[
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ১০ ডিসেম্বরের গণসমাবেশস্থল নিয়ে নাটক করে লাভ নেই। নেতাকর্মীদের নির্যাতন করে কর্মসূচি বানচাল করা যাবে না। গায়েবি ও নাটুকে মামলা দিচ্ছে ক্ষমতাসীনরা।
বুধবার (৩০ নভেম্বর) গায়েবি মামলা, গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।
আব্বাস বলেন, নির্যাতন করে কর্মসূচি বানচাল করা যাবে না। ১০ ডিসেম্বরের গণসমাবেশস্থল নিয়ে নাটক করে লাভ নেই।
আরও পড়ুন: আওয়ামী লীগের সঙ্গে বিএনপি খেলে না: গয়েশ্বর
বিএনপির কর্মসূচিতে জনসমুদ্র দেখে সরকারের ঘুম নষ্ট হয়ে গেছে। উত্তাল জনস্রোতে সরকার পতন হবে।
এদিন দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও ১২টার পর থেকেই সমাবেশস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা।
এদিকে বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেছেন, পুলিশ নেতাকর্মীদের গ্রেফতার করতে এলে তাদের ঘেরাও করতে হবে। ১০ ডিসেম্বর গণসমাবেশ পল্টনেই হবে, সোহরাওয়ার্দী উদ্যানে নয়।
]]>




