মেসির কাছে ক্ষমা চাইলেন মেক্সিকান বক্সার
<![CDATA[
কিছুদিন আগেই মেক্সিকো ফুটবল দলের জার্সি অবমাননা করায় আর্জেন্টাইন অধিনায়ক মেসির উপর চটেছিলেন মেক্সিকান বক্সার ক্যানেলো আল্ভারেজ। তবে শেষ পর্যন্ত নিজের ভুল বুঝতে পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসির কাছে ক্ষমা চেয়েছেন সেই বক্সার।
নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে মেক্সিকান বক্সার ক্যানেলো লিখেছেন, ‘শেষ কয়েকটি দিন আমি আমার দেশের জন্য ভালোবাসা এবং আবেগ অনুভূত করেছিলাম এবং একটি মন্তব্য করেছিলাম যা ছড়িয়ে পড়ে সবখানে। আমি আমার ভুলের জন্য মেসি এবং আর্জেন্টিনার কাছে ক্ষমা চাচ্ছি। প্রত্যেকদিনই আমরা নতুন কিছু শিখি। এবার আমিও নতুন কিছু শিখলাম।’
আরও পড়ুন: জার্সি অবমাননা ইস্যুতে এবার মেসির পাশে ব্রাজিলিয়ান তারকা
মেক্সিকোর বিপক্ষে ম্যাচের পর মেক্সিকান এক খেলোয়াড়ের জার্সি আর্জেন্টিনার ড্রেসিংরুমে মেসি যখন উল্লাস করছিলেন তখন হালকা পা দিয়ে তা সরিয়েছিলেন। তবে সে ভিডিও দেখে ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছিলেন ক্যানেলো আল্ভারেজ। তবে দুই দিন পরই নিজের ভুল বুঝতে পেরে মেসির কাছে ক্ষমা চেয়ে স্ট্যাটাস দেন। মেসির উপর অযাচিত ক্ষোভ ঝাড়ার জন্য সারা বিশ্বের অগণিত ফুটবল অনুরাগীদের রোষানলে পড়েন।
এর আগে ক্যানেলো আল্ভারেজ লিখেছিলেন, ‘আপনারা কী দেছেন, মেসি কিভাবে মেক্সিকোর পতাকা এবং জার্সি দিয়ে ফ্লোর পরিষ্কার করলো? সে এখন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে পারে যে, ওই সময় আমি তার সামনে ছিলাম না। কিংবা আমি তাকে খুঁজে পাইনি। আমি যেভাবে আর্জেন্টিনাকে সম্মান করি, তারও অবশ্যই সেভাবে মেক্সিকোকে সম্মান করা উচিৎ। আমি অবশ্যই কোনো একটি দেশকে ছোট করার জন্য কিছু বলছি না। আমি বলছি এমন একটি বাজে কাজ নিয়ে, যা মেসি করেছে।’
আরও পড়ুন: ১৬ বছর পর শেষ ষোলোতে অস্ট্রেলিয়া, বিদায় ডেনমার্কের
এদিকে আর্জেন্টিনার অধিনায়কের কাছে ক্ষমা চাওয়ায় ফুটবল সমর্থকদের কাছে ভালবাসা পাচ্ছেন ক্যানেলো।
]]>




