বিনোদন

নাটকীয় সমীকরণে গ্রুপ পর্ব থেকে বিদায় মেক্সিকোর

<![CDATA[

সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে মেক্সিকো। শেষ ১৬ তে জেতে এই জয়ই যথেষ্ট ছিলনা তাদের। প্রয়োজন ছিল আরও এক গোল। তবে তা করতে ব্যর্থ হয় তারা। ফলে সৌদি আরবের বিপক্ষে জয় পেয়েও আর আর্জেন্টিনার কাছে হেরেও শেষ ১৬ নিশ্চিত করেছে পোল্যান্ড।

একপেশে ম্যাচে শুরু থেকেই সৌদি আরবকে চাপে রাখে মেক্সিকো। প্রথমার্ধের ১১ শটেও গোল করতে পারেনি তারা। তবে দ্বিতীয়ার্ধে শুরুতেই গোল পেয়ে যায় মেক্সিকো। মন্টেসের বাড়ানো পাস থেকে গোল করেন হেনরি মার্টিন।

প্রথম গোলের পাঁচ মিনিট পরই আরেকটি গোল করে গ্রুপ জমিয়ে তোলে মেক্সিকো। লুইস শ্যাভেজ দলের দ্বিতীয় গোল করে শেষ ১৬’র আশা জাগিয়েছিলেন। কিন্তু ম্যাচের একেবারে শেষ সময়ে দাওসারির গোলে মেক্সিকোর বিদায় নিশ্চিত হয়ে যায়। যার ফলে আর্জেন্টিনার কাছে ২-০ গোলে হেরেও শেষ ১৬ নিশ্চিত করে পোল্যান্ড। 

আরও পড়ুন: পাত্তাই পেল না পোলিশরা, গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোয় মেসিরা 

প্রথম হাফের মতো দ্বিতীয়ার্ধেও ১১ টি শট নেয় মেক্সিকো। পুরো ম্যাচে ৬১ শতাংশ বল ছিল মেক্সিকান খেলোয়াড়দের পায়ে। দ্বিতীয়ার্ধে মেক্সিকোর কোচ একে একে খেলোয়াড় নামাতে থাকে আক্রমণের হার আরও বাড়িয়ে দেয়ার জন্য। আক্রমণ করতে সক্ষম হলেও গোলের দেখা পায়নি তারা। ফলে জয় পেয়েও শেষ ষোলতে যাওয়া হলোনা ওচোয়া-ভেগাদের। 

 

 

]]>

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button
error: Content is protected !!